স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও শিবির বদলালেন! স্বাধীনতা দিবসের দিন কুণালের আচরণে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ আজ, শনিবার মেট্রোপলিটনে তৃণমূলের দলীয় অফিসে পতাকা উত্তোলনের সময়ে আচমকাই হাজির হন কুণাল। সেই সময়ে দলীয় অফিসে পতাকা তুলছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, বিপ্লব মিত্ররা। তখনই আচমকাই সেখানে উপস্থিত হন মমতাপন্থী তৃণমূল বিধায়ক। শুধুই দলীয় অফিসে যাওয়া নয়, সেখানে গিয়ে বক্তব্যও রাখতে দেখা যায় বেলেঘাটার বিধায়ককে। তারফরেই শুরু হয়েছে জল্পনা। তবে কী শেষে কুণালও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

কালীঘাট শিবিরে রয়েছে হাতে গোনা কয়েকজন নেতা। তার মধ্যে কুণাল ঘোষকে নিয়ে কয়েকদিন ধরেই নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে বেলেঘাটায় কুণালের কার্যালয় ও বাড়ির উপর হামলার পর থেকেই কিছুটা ব্যাকফুটে রয়েছেন কালীঘাটপন্থী এই নেতা। তারপরেই তাঁর ঋত শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো ও চন্দ্রিমাদের সঙ্গে স্বাধীনতা দিবস পালন আলাদা বার্তা দিচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এতে জল্পনার কোনও কারণ নেই বলেই স্পষ্ট জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘তপসিয়ার পুরনো ভবনেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়েছে। পতাকা তোলা হয়েছে। সেসব সেরে ফিরছিলাম। ওখানে দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দলের ছাত্র-যুব নেতৃত্ববৃন্দ ছিল। সেখান থেকেই ফিরছিলাম। মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ের সামনে দিয়েই ফেরার রাস্তা। দেখলাম পতাকা তোলা হচ্ছে, নেমে পড়লাম। আমাদের দলেরই তো অফিস, অসুবিধা কী। আমি ওই এলাকার বিধায়ক, ওটা আমার বিধানসভার মধ্যে পড়ে। তো এখন ওরাও তো সেই তৃণমূলই বলছে। সুতরাং আমার মনে হল যে, আমি ওখান দিয়ে যাচ্ছি যখন একবার উঁকি দিয়ে যাই। সেইজন্যই আমি ওখানে কী চলছে সেটা দেখতেই নেমে গেলাম, আমি ঢুকলাম। এবং পতাকায় ফুল দিলাম, শ্রদ্ধা জানালাম। শহিদ বেদীতে ফুল দিলাম, তারপরে আমি বক্তৃতা দিলাম।’

আরও পডুন: ৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। আমরা গর্বিত, আজকে দেশ স্বাধীন, স্বাধীনতা সংগ্রামীদের অবদান ভুলে যাওয়ার নয়। নেতাজিকে যেভাবে অপমান করছে একজন সাংসদ, ওকে তো অবিলম্বে গ্রেফতার করা উচিত। তো এগুলি আমি মেট্রোপলিটনে আমার বক্তৃতায় বলে এসেছি।’ কুণালের এই আচরণ নিয়ে ঋত তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে যে কেউ আসতে পারে। পথচলতি যে কোনও মানুষই আসতে পারেন। উনি এই এলাকার বিধায়ক, শুনলাম বলেছেন এখান থেকে যাচ্ছিলেন পতাকা তোলা হচ্ছে দেখে নেমে পড়েছেন। এসেছেন, ভাল। এটাই তো গণতন্ত্র যে, স্বাধীনতা দিবসে আমাদের এখানে সকলেই এসে শহিদদের শ্রদ্ধা জানিয়ে যেতে পারেন। উনিও তেমনই এসেছেন।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল