চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রেপ্তারির পর আদালতে ‘অদ্ভুত দাবি’ গোডাউন মালিকের, বিমান দুর্ঘটনার প্রসঙ্গ তুলে চাইলেন রেহাই

নিজস্ব প্রতিনিধি: আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া গোডাউন মালিক গঙ্গাধর দাসকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো নির্দেশ দিল আদালত। বুধবার গঙ্গাধরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে সওয়াল জবাবকে ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। প্রায় ১৩ বছর আগে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি কলকাতার অদূরে দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকায় কারখানা ও একাধিক গোডাউন তৈরি করেছিলেন গঙ্গাধর। তারই একটি গোডাউনের রবিবার গভীর রাতে আগুন লাগে। বুধবার পর্যন্ত উদ্ধার হয়েছে ১৬ জনের দেহ ।এখনও একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।

আদালতে অভিযুক্তের পক্ষে সওয়াল করতে গিয়ে গঙ্গাধরের আইনজীবী দাবি করেন, ভাড়াটিয়ার কার্যকলাপের সঙ্গে তাঁর ।মক্কেলের কোন যোগ নেই। তিনি যুক্তি দেন, শুধু সম্পত্তি ভাড়া দেওয়ার কারণে মালিককে কীভাবে দায়ী করা যায়? উদাহরণ হিসেবে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, বিমান ভেঙে পড়লে বিমান সংস্থাটা মালিককে তো গ্রেপ্তার করা হয় না। যে কোনও জামিনের আবেদন জানিয়ে প্রয়োজনে পাসপোর্ট জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি আদালতকে জানানো হয় অভিযুক্তের বয়স ৭০ বছরের বেশি। একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন এবং তাঁর প্রতিষ্ঠানে কয়েকশ কর্মী কাজ করেন।

আরও পড়ুন: মোমো কারখানা বা গোডাউন থেকে নয়, আনন্দপুরের কীভাবে লেগেছিল আগুন? হাতে এল চাঞ্চল্যকর রিপোর্ট

আইনজীবী আরও বলেন, ২০১৬ সাল থেকে গঙ্গাধর ওই সম্পত্তির বৈধ মালিক হলেও ২০২৩ সাল থেকে সেটি ভাড়া দেওয়া হয়। ভাড়ার চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, সেখানে কোনও দাহ্য বা বিপদজ্জনক পদার্থ মজুর করা যাবে না। ভাড়াটিয়াই সেই শর্ত ভেঙে কাজ চালাচ্ছিল। এমনকি অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টা দুই ধারায় একসঙ্গে মামলা রুজু করা নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে সরকারি কৌঁসুলি পাল্টা দাবি করেন, গোডাউনে এলপিজি সিলিন্ডার ও দাহ্য সামগ্রী মজুত ছিল এবং মালিক হিসেবে সেই দায় এড়ানো যায় না। সব পক্ষের বক্তব্য শুনে আদালত সত্য উদঘাটনের স্বার্থে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Published by:

Share Link:

More Releted News:

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ