Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

মোমো কারখানা বা গোডাউন থেকে নয়, আনন্দপুরে কীভাবে লেগেছিল আগুন? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাতে আনন্দপুরে অগ্নিকাণ্ড বহু পরিবারের জীবন এক লহমায় বদলে দিয়েছে। অগ্নিকাণ্ডের চার দিন পরেও ধ্বংসস্তূপ, পোড়া ছাইয়ের ভিতর কাছের মানুষের দেশাংশ খুঁজে চলেছেন। ২১ টি দেহাংশ উদ্ধার করা হয়েছে যার মধ্যে একটি আধপোড়া দেশ রয়েছে বাকি সব কঙ্কাল। এখনও নিখোঁজ অনেকে। বিরাট এই অগ্নিকাণ্ডে এত মানুষের প্রাণহানি হলেও এখনও জানা যায়নি আগুন লাগার কারণ বা উৎস। যে জায়গায় আগুন লেগেছিল সেখানে পাশাপাশি ছিল একটি মোমো ও একটি ডেকরেটর্সের গোডাউন। দুটিতেই আগুন লেগে ছাড়খার হয়ে যায়। ডেকরেটর্স মালিক গঙ্গাধর দাস দাবি করেন মোমোর গোডাউন থেকে আগুন লেগেছিল। সত্যিই কি তাই? তদন্তকারীরা এবার আগুনের উৎস নিয়ে পেলেন বড় প্রমাণ। 

সূত্রের খবর, প্রাথমিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, প্রথমে আগুন মোমো গুদামে ন লেগেছিল ডেকরেটর্সের গুদামে। ইতিমধ্যেই পুলিশের কাছে এসেছে এই তথ্য। দমকল ও ফরেন্সিক বিভাগ থেকে  প্রাথমিক রিপোর্টে এই তথ্য মিলেছে। জানা যাচ্ছে,  ডেকরেটর্সের  গোডাউনের পশ্চিম দিকে তিন তলা বিল্ডিংয়ের অংশ থেকে আগুন  লাগে। সেটাই  মুহূর্তের মধ্যেই সবকিছু গ্রাস করে নেয়। ঘটে এত মানুষের প্রাণহানি। 

আরও পড়ুন: আনন্দপুর অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ২১ জনের দেহাংশ শনাক্তকরণে DNA ম্যাপিংয়ের সিদ্ধান্ত

জানা গিয়েছে,  ৩৫ হাজার বর্গফুট জায়গা ধৃত  ডেকরেটর্স মালিক  গঙ্গাধরের  দখলে  ছিল। তার  মধ্যে মোমো কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছিল ১১ হাজার বর্গফুট জায়গা। গঙ্গাধর দাবি করেছিল মোমো কারখানায় Co2 দিয়ে  অবৈধভাবে কোল্ড ড্রিঙ্কস বানানো হত। সেখান থেকেই থেকেই আগুন লেগেছে।  যদিও ফরেন্সিক রিপোর্টে সেই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে । দমকল মন্ত্রী সুজিত বসু মেনে নিয়েছেন গোডাউনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না।  যার কারণে এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। অন্যদিকে, আনন্দপুর অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ২১ জনের দেহাংশ শনাক্তকরণে DNA ম্যাপিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকেই নিহতদের নাম পরিচয় জানা যাবে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বনির্ভর বাংলা শিবিরে প্রথম ছ’ঘণ্টায় আবেদন জমা ৫ লক্ষের বেশি, সিংহভাগ যুবসাথীতে

চরম বিপদে ‘ইন্ডিয়ান আইডলের’ প্রতিযোগী বঙ্গ তনয়া, পরিত্রাতা হয়ে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সমর্থনে ভিডিয়ো পোস্ট সুদীপ্তার, রাজনীতিতে পা রাখার ইঙ্গিত?

বহুরূপীর বেশে কেপমারি, পুলিশের জালে গুজরাতের ৪ বাসিন্দা

চড় দিবস দিয়ে শুরু অ্যান্টি ভ্যালেন্টাইনস সপ্তাহ, জেনে নিন বিস্তারিত

শুভেন্দুর বিপরীত লাইন ঘোষণা করে দিলেন শমীক, বঙ্গ–বিজেপির অঙ্গ–শোভায় কোন্দল চরমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ