‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক যোগ্য মহিলারাই অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সাহায্য পাবেন। এই কথা বারবার বলছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সকল মহিলাদের আশ্বস্ত করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে দিলীপ ঘোষ। কিন্তু গত কয়েকদিনে দেখা গিয়েছে ভিন্নচিত্র। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। রাস্তায় নেমে কোথাও প্রতিবাদ আবার কোথাও অবরোধ করতে দেখা যাচ্ছে সমাজের অন্নপূর্ণাদের। এবার তাঁদের আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, রবিবার হাওড়ায় একটি অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীকবাবু জানিয়েছেন, ‘কোনও যোগ্য মহিলা এই প্রকল্পের বাইরে থাকবে না। সবাইকে অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সাহায্য করা হবে। কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়েছে। সিস্টেমের ফল্টের জন্য অনেকে টাকা পাননি। তবে কিছুদিন অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে। তৃণমূল এই প্রকল্পে অন্তর্ঘাতের চেষ্টা করেছে। অনেক জায়গায় ফর্ম ঠিকভাবে পূরণ করতে দেওয়া হয়নি। আমি বলছি, আরও ৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সাহায্যে পাবেন।’

আরও পডুন: মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

বিজেপির রাজ্য সভাপতি আরও জানিয়েছেন, ‘এত বড় একটা সামাজিক প্রকল্প, সেটা ঠিকভাবে চালু করতে সময় লাগে। নির্দিষ্টভাবে স্ক্রিনিং করতে হবে। যাতে কোনও অযোগ্য এই প্রকল্পের আওতায় টাকা না পান। আপনারা নিশ্চয়ই চাইবেন না, কোনও সরকারি কর্মচারী অন্নপূর্ণা যোজনার আওতায় টাকা পান। তৃণমূল তো পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিত। সেটা তো করা যাবে না। ৩৬ হাজার কোটি টাকা নেহাত কম নয়। তা ঠিকভাবে বরাদ্দ করতে সময় লাগবে। তবে অনতিবিলম্বে সকল যোগ্যদের দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা।’

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে কমপক্ষে চার শ্রমিক নিহত

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা