ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সরকারি বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজন যাত্রীর। আর সেই মর্মান্তিক ঘটনার খবর পেয়েই পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা করার কথা ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিষয়গুলি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পডুন: গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ময়নাগুড়ির এনএইচ-২৭ (NH-27)-এর উল্লাডাবড়ি জোড়াবাঁধ এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। সেখানে যাত্রীবোঝাই একটি বাসে, ট্রাক সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল এবং আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ তিনি আরও জানিয়েছেন, জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। নবান্ন সূত্রে খবর, শুভেন্দু অধিকারী নিজে এই দুর্ঘটনার বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের সঙ্গে কথা বলেছেন। দ্রুত উদ্ধারকাজের জন্য প্রশাসনকে যাবতীয় নির্দেশ দিয়েছেন তিনি।

আজ, রবিবার সকালে শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিল উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাসটি। জলপাইগুড়িতে ময়নাগুড়ির উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়। যার ফলে মৃত্যু হয় চারজনের। আহত ৩৯। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া