হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ, শোরগোল নওদায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাত-পা বাঁধা অবস্থায় জলঙ্গী থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ। মৃতের নাম গোপীনাথ হালদার (৪০)। তাঁর বাড়ি নওদা থানা এলাকায়। সোমবার দুপুরে নওদার গোঘাটা এলাকায় নদীতে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন গোপীনাথ। আত্মীয়-পরিজন বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তাঁর সন্ধান মেলেনি। সোমবার নদী থেকে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, গোপীনাথকে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। নওদার বিজেপি নেতা তথা এবারের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী রানা মণ্ডলের দাবি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে হাত-পা বেঁধে দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। যদিও খুনের অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। তদন্তকারীদের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ মমতাকে বাঁচাতে গিয়ে হারানো পুলিশের চাকরি ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিরাজুল

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই কল্যাণীতে বিজেপি কর্মী বিশ্বজিৎ শিকদারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নওদার এই ঘটনায় ফের রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়াল।

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা