একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে মতাদর্শের লড়াই থাকলেও মানবিকতা ও সৌজন্য যে তার ঊর্ধ্বে থাকতে পারে সেই বার্তাই তুলে ধরল দুর্গাপুরবাসী। একসময় বিরোধী দলের কর্মসূচি ঘিরে সংঘাত, বাধা ও অভিযোগ ছিল নিত্যনৈমিত্তিক। কিন্তু সরকার বদলের পর সেই ছবিতে যেন কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলল। একুশে জুলাই উপলক্ষে কলকাতাগামী তৃণমূল সমর্থকদের জন্য জল ও বিস্কুট নিয়ে স্টেশনে হাজির হলেন বিজেপি কর্মীরা।

এবারের একুশে জুলাইয়ের শহিদ স্মরণ অনুষ্ঠান রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। সরকার পরিবর্তনের পর মঞ্চে শহিদদের স্মরণে সভার আয়োজন করা হলেও আগের মত জেলা থেকে বাস ও ট্রেনভর্তি কর্মী-সমর্থকদের ঢল কিংবা শহরজুড়ে বিশাল নিরাপত্তা বলয়ের চেনা দৃশ্য এবার অনেকটাই অনুপস্থিত। তবে বিভিন্ন জেলা থেকে এখনও তৃণমূলের দুই শিবিরের কর্মী-সমর্থকরা কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন। সেই যাত্রাপথেই মঙ্গলবার অর্থাৎ আজ সকালে দুর্গাপুর স্টেশনে দেখা গেল এক ভিন্ন ছবি। দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩ নম্বর মণ্ডলের সভাপতি তেজনারায়ণ পাণ্ডের নেতৃত্বে বিজেপি কর্মীরা কলকাতাগামী তৃণমূল কর্মীদের হাতে তুলে দেওয়ার জন্য জল ও বিস্কুট নিয়ে স্টেশনে উপস্থিত হন। বিজেপি কর্মীদের দাবি, রাজনৈতিক মতভেদ থাকলেও গণতন্ত্রে বিরোধীদের প্রতি সৌজন্য দেখানোই উচিত। তাই কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং সৌহার্দ্যের বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

যদিও দীর্ঘক্ষণ অপেক্ষার পরও স্টেশন বা ট্রেনে তৃণমূলের কর্মী-সমর্থকের দেখা মেলেনি। এ প্রসঙ্গে তেজনারায়ণ পাণ্ডে বলেন, পূর্বে তৃণমূল সরকারের আমলে বিজেপির কর্মসূচিতে বহুবার বাধা, গ্রেফতার এবং মিথ্যা মামলার অভিযোগ উঠেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁরা প্রতিহিংসার বদলে রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন। তাঁর দাবি, জল ও বিস্কুট নিয়ে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত একজন তৃণমূল কর্মীকেও স্টেশন বা ট্রেনে দেখতে পাননি। 

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের