রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রক্তের কালোবাজারি নিয়ে তদন্তে নেমে এবার সরকারি হাসপাতালের তিন স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করল পুলিশের দুর্নীতি দমন শাখা। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের তিন ল্যাবরেটরি টেকনিশিয়ানের বিরুদ্ধে অবৈধভাবে রক্ত বিক্রির চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তাঁদের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রোগী ও তাঁদের পরিজনদের কাছে বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে এক দালালকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীদের হাতে উঠে আসে চক্রের আরও কয়েকজনের নাম। তাঁদের মধ্যে ছিলেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ওই তিন ল্যাবরেটরি টেকনিশিয়ান। অভিযোগ, দালালদের কাছ থেকে ওই তিন স্বাস্থ্যকর্মী মিলিতভাবে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছিলেন। বিনিময়ে রক্তের জোগান ও বেআইনি লেনদেনে তাঁরা সহযোগিতা করতেন বলে তদন্তকারীদের দাবি। রোগী ও তাঁদের পরিবারের কাছ থেকে রক্তের জন্য নেওয়া টাকা দালাল এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভাগ করে নেওয়া হত বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

তদন্তে আরও উঠে এসেছে, বিভিন্ন রক্তদান শিবিরের আয়োজক ক্লাব ও সংস্থার কাছ থেকে দালালরা অর্থের বিনিময়ে রক্তদাতাদের কার্ড সংগ্রহ করত। পরে সেই কার্ড ব্যবহার করে রোগীদের প্রয়োজনীয় রক্ত জোগাড়ের নামে টাকা নেওয়া হত বলে অভিযোগ। এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তিন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা। পুরো চক্রে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…