বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত অন্তত ৩

সাত সকালেই মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। একটি বাজি কারখানায় ঘটল ভয়াবহ বিস্ফোরণ, আর তাতেই অন্তত তিন জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালেই মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। একটি বাজি কারখানায় ঘটল ভয়াবহ বিস্ফোরণ, আর তাতেই অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে পুলিশ এখনও মৃত্যুর ব্য়াপারে নিশ্চিত হতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোদাখালি থানার মোহনপুর হাটের কাছে সোনাড়িয়া মোড়ের বাসিন্দা অসীম মণ্ডলের বাড়িতে বাজি তৈরি হত বলেই দাবি এলাকাবাসীর। ফলে ওই বাড়িতে প্রচুর বিস্ফোরক মদুত ছিল। বুধবার সকালে ওই বাড়িতেই আচমকা বিস্ফোরণ হয়। এর জেরে ওই বাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে, পাশাপাশি আশেপাশের কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। স্থানীয়দের দাবি, এই ঘটনায় মারা গিয়েছেন ওই বাড়িরই তিন জন বাসিন্দা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক প্রতিবেশী যুবক। বিস্ফোরণে তাঁর একটি হাত উড়ে গিয়েছে।

বিস্ফোরণের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্বে আসে বলে জানা গিয়েছে। তবে বিস্ফোরণের অভিঘাতে পুরো বাড়িটিই ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর। তিনিও বলেন, এলাকাবাসীদের কাছ থেকে খবর পাচ্ছি এই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। তবে সকলের নজর এড়িয়ে কীভাবে এক বসতবাড়িতে অবৈধভাবে বাজি তৈরি হচ্ছিল সেটা পুলিশ তদন্ত করে দেখছে।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান