বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। পঞ্চমীর সন্ধ্যায় রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়া প্রতাপপুরে। মৃত যুবতীর নাম সানন্দা বারিক(৩৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর তেরো আগে সানন্দা পছন্দ করে বিয়ে করেছিলেন নিজের পিসির ভাসুরের ছেলে মদন মোহন বারিককে। তাঁর বাড়ি ওড়িশার বালুসাই এলাকায়। সানন্দার বাবা মনোজ ভদ্র সিআরপিএফ-এর জওয়ান ছিলেন। বাড়ির অমতে বিয়ে, প্রথমে মেনে নিতে পারেননি তিনি। পুলিশে অভিযোগ করেছিলেন সেসময়ে। পরে অবশ্য মিটমাট হয়ে গেলে তিন মাস পর অনুষ্ঠান করে সামাজিকভাবে নিজের মেয়ের বিয়ে দেন। বছর পাঁচেক আগে প্রতাপপুরেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে যুবতী। তাদের দুই ছেলে-মেয়ে।

মদন মোহন একটি নামি শাড়ির সেলসে কাজ করতেন। সেই সুবাদে প্রায় রোজ দিন কলকাতার বড়বাজারে যেতে হত। স্বামীর সঙ্গে সানন্দাও যেতো মাঝে-মধ্যে। পরশুদিনও তাঁরা বেরিয়েছিল। যুবতীর বাবা জানান রাত দশটা নাগাদ তাঁর সঙ্গে কথা হয়েছিল। গতকাল, বুধবার সকাল থেকে তাঁদের দেখা যায়নি। দম্পতির দুই সন্তান আছে। তাঁরা যুবতীর মায়ের কাছে ছিল। গতকাল, বুধবার সকালে ঘরে তালা বন্ধ দেখেন বাড়ির মালিক।যুবতীর পরিবারকে জানান বিষয়টি। তারা খোঁজখবর শুরু করেন। কিন্তু দম্পতির মোবাইল সুইচড অফ থাকে। ঘরের জানালা দিয়ে দেখা যায় মেঝেতে পরে রয়েছে দেহ।

আরও পডুন: পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

তারপরই আজ, বৃহস্পতিবার দুপুরে পুলিশকে খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মেঝেয় পড়ে চাপ চাপ রক্ত।যুবতীর মুখ চেনা দায়। দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকে খোঁজ নেই ওই যুবতীর স্বামী মদন মোহন বারিকের। যুবতীর পরিবারের দাবি দুজনের কোনও অশান্তির খবর তারা জানতেন না। তবে মেয়ের মৃত্যুর জন্য জামাই দায়ী। দুর্গাপুজোর আজ, পঞ্চমী তিথি আর এই দিনে এমন একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর