বড়দিনে দুবরাজপুরে পুকুর থেকে উদ্ধার মা-মেয়ের দেহ, মৃত্যু ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনে যখন সকলে আনন্দ উৎসবে মেতে উঠেছে ঠিক সেই সময়ে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। বীরভূমের দুবরাজপুরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে মা ও মেয়ের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার বড়দিনে ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়াতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার পুকুর থেকে মালা হাজরা (২৫) এবং তাঁর আড়াই বছরের মেয়ে বৃষ্টি হাজরার দেহ উদ্ধার করা হয়েছে। ২৩ ডিসেম্বর থেকেই মা ও মেয়ে নিখোঁজ ছিলেন বলে খবর পুলিশ সূত্রে। মৃত মহিলার স্বামী কর্মসূত্রে চেন্নাইয়ে থাকেন। মালা ও তাঁর মেয়ের খোঁজ না পাওয়ার পর থেকেই উদ্বেগে ছিল পরিবারের সদস্যরা। চলছিল খোঁজাখুঁজি। পরিবারের সদস্যদের পক্ষ থেকে বুধবার দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। বহু খোঁজাখুঁজির পর অবশেষে বড়দিনের সকালে পুকুর থেকে মা মেয়ের দেহ উদ্ধার করা হল।

আরও পড়ুন: মাদকাসক্ত জলন্ধরের ব্যক্তি সীমান্তে পেরিয়ে পাকিস্তানে বন্দি, সাহায্যের আবেদন পরিবারের

স্থানীয়রা একটি পুকুরে মালার দেহ ভাসতে দেখেন। তারাই বাকিদের খবর দেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। এরপরেই স্থানীয়রা পুকুরে জাল ফেলে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির মালার একরত্তি মেয়ে বৃষ্টির দেহও উদ্ধার করে। খবর দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল বলতে পারছেন না পরিবারের কেউই। এই ঘটনাকে কেন্দ্র করেই দানা বাঁধছে রহস্য।  কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।  পুকুরে অসাবধানতাবশত পড়ে গিয়েই মৃত্যু, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ তা ময়নাতদন্তের পর জানা যাবে। তদন্ত শুরু করেছে পুলিশ।

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩