মাদকাসক্ত জলন্ধরের ব্যক্তি সীমান্তে পেরিয়ে পাকিস্তানে বন্দি, সাহায্যের আবেদন পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পঞ্জাবের এক ব্যক্তি ভারত–পাকিস্তান সীমান্ত অতিক্রম করে ফেলায় তাঁকে আটক করেছে পাক রেঞ্জার্স। এই ব্যক্তি জলন্ধরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি মাদকাসক্ত হওয়ায় সীমান্ত বুঝতে না পেরে তা অতিক্রম করে ফেলেছে বলে অভিযোগ। জলন্ধরের ভযপুর গ্রামের বাসিন্দা শরণজিৎ সিং নভেম্বর মাসের ২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। আর তাই গত ৭ নভেম্বর শরণজিতের পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। কিন্তু কিছুতেই তাঁর খোঁজ মিলছিল না। এই নিয়ে চলছিল পরিবারের উৎকণ্ঠা। অবশেষে খোঁজ মিলল যে শরণজিৎ পাকিস্তানে আটক রয়েছেন।

এদিকে শাহকোটের ডেপুটি পুলিশ সুপার সুখপাল সিং এই ঘটনার কথা জানতে পারেন পরিবারের পক্ষ থেকে। কারণ শরণজিতের পরিবার হাতে পায় একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের রেঞ্জার্সরা হাত–পা বেঁধে রেখে দিয়েছে শরণজিৎ সিংকে। এই ছবি পরিবার দেখতে পায় সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল। শরণজিতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছিলেন, তাঁদের ছেলে ২ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। তখন শরণজিতের বন্ধু মনদীপ তাঁকে ছেড়ে এসেছিলেন খেমকরণ এলাকায়। এই এলাকা পাকিস্তান সীমান্ত থেকে ৪ কিমি দূরে।

অন্যদিকে শরণজিৎ যখন বাড়ি ফিরে আসেনি তখন বন্ধু মনদীপকে জিজ্ঞাসাবাদ করে পরিবারের সদস্যরা। মনদীপ তখন মিথ্যে কথা বলেছিলেন শরণজিতের পরিবারকে। তবে কদিন পর সত্য বলতে বাধ্য হন মনদীপ। আর তখনই জানা যায়, মনদীপ খেমকরণ এলাকায় ছেড়ে এসেছিল শরণজিৎকে। এরপর ২১ নভেম্বর শরণজিতের পরিবার সোশ্যাল মিডিয়ায় ছবি দেখতে পায় যে, তাঁকে পাকিস্তানের রেঞ্জার্সরা আটক করে রেখেছে। আর তখনই ছেলে শরণজিৎকে ফেরত পেতে কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চান। তারপর বিএসএফের কাছ থেকে তথ্য মেলে যে, শরণজিৎ সীমান্ত অতিক্রম করেছেন।

এছাড়া শরণজিতের পরিবার পুলিশকে জানিয়েছেন যে, তাঁদের ছেলে গত ১০ বছর ধরে একজন কুস্তিগীর ছিলেন। কিন্তু ২০২৪ সাল থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন। নিজের পরিবারের কথাও শুনতেন না শরণজিৎ। আর সবার সঙ্গেই মারামারিতে জড়িয়ে পড়তেন। শরণজিতের দাদা ৮ বছর ধরে আমেরিকায় আছেন। আর শরণজিতের বোন পঞ্জাবের ছাত্রী। এর আগে, বচসার ঘটনায় শরণজিতের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল এবং ১৭ অক্টোবর তিনি জেল থেকে মুক্তি পান। এখন পাকিস্তান রেঞ্জার্সদের হাতে বন্দি শরণজিৎ। কবে ছাড়া পান এখন সেটাই দেখার।

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা