উচ্চ মাধ্যমিক দেওয়ার কয়েক ঘন্টা আগে ছাত্রীর দেহ ‘আগলে’ বসে রইল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবন গড়ার আগেই সব শেষ হয়ে গেল। প্রেমের পরিণতি হল মর্মান্তিক। সকাল হতেই বাড়ির সদস্যরা যা দেখেন তাতে বাকরুদ্ধ হয়ে যান পরিবারের সদস্যরা। দুজনেই ছিলেন উচ্চ-মাধ্যমিকের ছাত্রছাত্রী। সকাল হতেই ছাত্রীর মা দেখেন তাঁর মেয়ের নিথর দেহ পরে রয়েছে বাড়ির বারান্দায়। তাঁর মেয়ের দেহ আগলে বসে রয়েছে প্রতিবেশী এক কিশোর। প্রেমিকার মাকে দেখেই ওই কিশোর। পরিবারের অভিযোগ তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে ওই কিশোর। প্রেমের কারণেই এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েহে মৃত ছাত্রীর নাম রিয়া মণ্ডল (১৮)। সে মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী। উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল এনায়েতপুর হাইস্কুলে। ওই একই স্কুলে পড়ত অভিযুক্ত সিদ্ধার্থ মণ্ডল। কিশোরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। রিয়ার বাবা শঙ্কর এক সময়ে মানিকচক গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান ছিলেন বলে জানাতে পেরেছে পুলিশ। বর্তমানে তিনি টোটো চালান। তিনি সোমবার মালদা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন চিকিৎসার জন্য। ছাত্রীর মা নমিতা জানিয়েছেন তাঁর মেয়ে পরীক্ষার জন্য গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত। পাশের ঘরে এক সন্তানকে নিয়ে থাকতেন। ঘটনার দিন সকালবেলা তিনি বাথরুমে যাওয়ার সময়ে দেখেন বারান্দায় মেয়ের দেহের পাশে বসে রয়ে ছে প্রতিবেশী কিশোর। সেই বারান্দার সিলিংয়ে বাঁশের সঙ্গে ঝুলছে ওড়না মৃতার মা বলেন, ‘আমার মেয়ে এবং সিদ্ধার্থ একই স্কুলে পড়াশোনা করে। ভোরবেলা যখন দরজা খুলি, দেখি মেয়ের দেহ ঘিরে বসে রয়েছে সিদ্ধার্থ। আমার চিৎকার শুনে ও বাড়ির পাঁচিল টপকে পালিয়ে যায়। এত ভোরে ও কী ভাবে আমাদের বাড়িতে ঢুকল, কিছুই বুঝতে পারছি না।” তিনি আরও বলেন, “সিদ্ধার্থ কিছুদিন ধরে মেয়েকে খুব বিরক্ত করছিল। ফলে মোবাইলে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। ঠিকমতো পরীক্ষা দিতে পারছিল না। ও মেয়েকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল। তারপরেই এই ঘটনা। আমার ধারণা মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে সিদ্ধার্থ।’

ছাত্রীর বাবা  শঙ্কর  জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তাঁদের মেয়ে মেয়ে আলাদা ঘরে থাকত। গভীর রাত পর্যন্ত পড়ত। অনেক সময়ে দরজাও বন্ধ করতে ভুলে যেত। সিদ্ধার্থ বেশ কিছুদিন ধরে মেয়েকে খুব বিরক্ত করছিল। ঠিকমতো পরীক্ষা দিতে পারছিল না রিয়া।  ঘটনার দিন এডুকেশন -এর পরীক্ষা ছিল বলেই জানান।  পুলিশ জনাতে পেরেছে সিদ্ধার্থ ও রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ মোবাইল ঘেঁটে জানতে পারে ওই ছাত্রী সিদ্ধার্থকে আত্মহত্যার হুমকি দিয়ে মেসেজ করেছিল। তারপরে ওই কিশোর হয়তো  তাদের বাড়িতে আসে। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি