সুখবর! বালুরঘাট থেকে দীঘাগামী বাস পরিষেবা শুরু, ২ মাসে ভাড়ায় বিপুল ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : দিঘায় জগন্নাথমন্দির তৈরি হওয়ার পর থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিঘাগামী বাস শুরু হয়েছে আগেই। এবার বালুরঘাট থেকে দিঘায় যাওয়া যাবে সহজেই। তারজন্য চালু হয়েছে এসি ভলভো বাস। সপ্তাহে ২ দিন এই বাস বালুরঘাট থেকে দিঘায় যাবে। বাসভাড়াতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

জানা গিয়েছে, বালুরঘাট থেকে দিঘা যাওয়ার জন্য বাস চালুর দাবি অনেকদিন ধরেই জানানো হচ্ছিল। স্থানীয়রা দিঘায় সরাসরি যাওয়ার জন্য অনেকদিন ধরে এই বাসের জন্য দাবি জানাচ্ছিলেন। অবশেষে সেই সুযোগ মিলতে চলেছে। যাত্রীদের কথা মাথায় রেখে বাস পরিষেবা শুরুর প্রথম ২ বাস বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। দিঘায় যাওয়ার জন্য বাস ভাড়া ১৫৬০ টাকা। প্রথম দু’মাস বিপুল পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে যাত্রীদের। বালুরঘাটবাসীদের জগন্নাথ দর্শণে সুবিধা করে দিতে ভলভো বাসে ভাড়া থাকছে মাত্র ৯৬০ টাকা। শুধু দু’মাসই নয়, তার পরেও বাসভাড়াতে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি বালুরঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একটি নন এসি বাসও চালু হয়েছে। শুক্রবার এই বাসের উদ্বোধন করেন  উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন,  নিগমের ডিরেক্টর তোরাফ হোসেন মণ্ডল, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, নিগমের প্রাক্তন ডিরেক্টর বিপ্লব খাঁ,  বালুরঘাট ডিপোর ইনচার্জ অশোক চক্রবর্তী প্রমুখ।

এনবিএসটিসি জানিয়েছে, প্রতি মঙ্গল ও শনিবার করে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বালুরঘাট থেকে ছাড়বে ভলভো বাসটি। বুধ ও রবিবার দুপুর ২টোয় দিঘা থেকে বালুরঘাটের উদ্দেশে রওনা হবে বাসটি। অনলাইন ও অফলাইনের মাধ্যমে টিকিট কাটা যাবে।

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের