শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। আজ শুক্রবার বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়া হবে বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে আনা তিন বছরের বাঘিনিকে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সকাল ১০ টা ৩০ মিনিটে প্রাকৃতিক ঘেরাটোপে তাকে ‘সফ্‌ট রিলিজ’ করা হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।

বাঘিনিকে ইতিমধ্যেই বক্সায় আনা হয়েছে। জঙ্গলের পরিবেশের সঙ্গে তাকে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার সুযোগ দিতেই প্রথমে প্রাকৃতিক ঘেরাটোপে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। তার গতবিধি রেডিয়ো কলারের মাধ্যমে নজরে রাখবেন বনকর্মীরা। বৃহস্পতিবার অবশ্য রেডিয়ো কলার নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ফের বাঘিনিকে সাময়িক ভাবে ঘুম পাড়ানো হয়। বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও জানান, কলারটি ঠিক করে দেওয়া হয়েছে এবং পরে বাঘিনির জ্ঞানও ফিরে আসে। তাঁর দাবি, বাঘিনি সম্পূর্ণ সুস্থ রয়েছে। শুক্রবার তাকে আর কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে না ফেলে এনক্লোজারের দরজা খুলে রাখা হবে। নিজের মতো করে সে বাইরে বেরিয়ে জঙ্গলের পরিবেশে যাবে।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

এদিকে বৃহস্পতিবারই বক্সা টাইগার রিজার্ভে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। তার বক্তব্য, এই উদ্যোগের মাধ্যমে বক্সা এবং সুন্দরবন দুই বনাঞ্চলেই বাঘ পর্যটনের সুযোগ বাড়বে। বক্সায় বাঘের সংখ্যা পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবেই এই পুনঃপ্রবর্তন কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার বাঘিনি ছাড়ার মূল কর্মসূচি হবে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে। জঙ্গলের ভিতরের অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা থাকবে সেখানে। লাইভ ভিডিওর মাধ্যমে বাঘিনিকে মুক্ত করার মুহূর্ত দেখবেন সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক-সহ আমন্ত্রিত অতিথিদের। বক্সায় বাঘ পুনঃপ্রবর্তনের এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি জোরকদমে চলছে। জঙ্গল সাফারি ও পর্যটন কার্যক্রমও ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য বিশেষ শিবিরের নির্দেশ নির্বাচন কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের