ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের গেস্টহাউসের ঘরে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সাগরদিঘির  বিধায়ক বাইরন বিশ্বাস। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে লেগেছিল আগুন, কেউ কি তাঁকে হত্যা করার চেষ্টা করেছিল? এই সব প্রশ্নই  রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। হচ্ছে নানা চর্চাও। এই আবহেই এবার অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন বাইরন বিশ্বাসের ভাই মিল্টন বিশ্বাস। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সম্ভবত শর্ট সার্কিট থেকেই গেস্টহাউসের ঘরে আগুন আগে। যার জেরেই  অগ্নিদগ্ধ হন বাইরন। যদিও পুলিশ ও দমকলের তদন্ত অনুসারে জানা গিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও নির্ধারণ হয়নি। 

 শনিবারের (৩ অক্টোবর) ঘটনা প্রসঙ্গে মিল্টন বলেন, ‘দোতলার ঘরে দাদা ঘুমিয়ে ছিলেন। সেই সময়ে কোনও ভাবে শর্ট-সার্কিট থেকে ইন্ডোর এসি ইউনিটে বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় এসি থেকে ঘরের ভিতর আগুন ছড়িয়ে পড়ে। দাদা নিজের হাতে আগুন নেভাতে যান। আগুন নেভাতে গিয়েই তিনি অগ্নিদগ্ধ হয়েছেন।’ যখন ঘটনাটি ঘটে তখন বাইরনের আরও দুই ভাই ঘটনাস্থলে ছিলেন না। এই প্রসঙ্গে মিল্টন বলেন,  মিল্টন বলেন, ‘আমরা দুই ভাই ব্যবসার কাজে এলাকার বাইরে ছিলাম। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ফিরে আসি।’ 

আরও পড়ুন: পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

বর্তমানে কেমন রয়েছেন দাদা বাইরন, সেই তথ্য দিয়েছে ভাই। বলেছেন, ‘চিকিৎসা চলছে, দাদা এখন কিছুটা সুস্থ। পরিস্থিতির পর্যালোচনা করা হচ্ছে, প্রয়োজন মনে হলে আগামী কাল বা পরশুর মধ্যে দাদাকে স্থানান্তরিত করে কলকাতায় নিয়ে যাওয়ার ভাবনা-চিন্তা রয়েছে।’ উল্লেখ্য,  বাইরনের জখম হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।  

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট