ফের কেন্দ্র বিজেপি চটেছে দিলীপের ওপর, রিপোর্ট তলব করলেন নাড্ডা-শাহ

আদালতের নির্দেশে কেন্দ্রের এজেন্সি তদন্ত করছে বলে ‘দূরত্ব’ দেখিয়েছিল বিজেপি। তবে ফের অস্বস্তি বাড়ল দিলীপ উবাচে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগে তাঁকে সেন্সর করেছিল কেন্দ্র বিজেপি। ‘ঠোঁটকাটা’ দিলীপ ঘোষকে (DILIP GHOSH) সামলাতে নাজেহাল অবস্থা বিজেপির। এতদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন বঙ্গ বিজেপির কাছে ‘কাঁটা’। এবার কি তবে কেন্দ্রের কাছেও ‘কাঁটা’ হয়ে উঠছে ‘দাপুটে’ ঘোষ! তাঁর মুখ খোলাতে বারবার অস্বস্তিতে পড়ছে বিজেপি।

গত রবিবার সিবিআইকে নিয়ে যেই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, তা কেন্দ্রীয় সংস্থার ওপর অনাস্থা বলাই যায়। যখন বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলির দাবি, সিবিআই কেন্দ্রের কথায় চলে, তখন সিবিআইয়ের ‘সেটিং’ তত্ব খুঁজে পেয়েছেন দিলীপ। আর এতেই চটেছে কেন্দ্র বিজেপি। উল্লেখ্য, তিনি এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দফতরের একটি অনুস্থানে।

সূত্রের খবর রবিবার ওই মন্তব্য করার সময় ঠিক কী কী বলেছিলেন দিলীপ ঘোষ, গেরুয়া শিবিরের কেন্দ্র তা জানতে চেয়েছে বঙ্গ বিজেপির কাছ থেকে। শুধু ওই বক্তব্যই নয়, চাওয়া হয়েছে হিন্দি ও ইংরেজিতে ‘ট্রান্সলেটেড’ ভার্সন। এতসবের পরেই ‘ঠোঁটকাঁটা’ দিলীপ সোমবারেই বুঝিয়ে দিয়েছেন তিনি অনড় তাঁর বক্তব্যেই। আর এই খবর আবারও পৌঁছে গিয়েছে বিজেপির দিল্লি শিবিরে। তা নিয়েও ‘খোঁজ’ করেছে দিল্লি বিজেপি। আলাদা আলাদা করে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চলে বিজেপির অঙ্গুলি হেলনে। বিজেপি বিরোধী দলগুলির অভিযোগ ছিল এমনটাই। আদালতের নির্দেশে কেন্দ্রের এজেন্সি তদন্ত করছে বলে ‘দূরত্ব’ দেখিয়েছিল বিজেপি। তবে ফের অস্বস্তি বাড়ল দিলীপ উবাচে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা