ডানকুনির তৃণমূল কাউন্সিলর ভোটার তালিকায় মৃত, দায় এড়ালেন ‘দিল্লির দূত’ মনোজ আগরওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি জেলার ডানকুনি পুরসভার জীবিত তৃণমূল কাউন্সিলরকে মৃত দেখানো হয় ভোটার তালিকায়। ওই কেলোর কীর্তির দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। এই ধরনের তালিকা প্রকাশ হওয়ার পর সকলেই প্রকাশ্যে বলতে শুরু করেছেন ঠিকমত কাজ হয়নি। ঠান্ডি ঘরে বসে থাকা দিল্লির নির্বাচন সদনের কর্তাদের ‘ইয়েসম্যান’ মনোজ আগরওয়াল(Manoj Agarwal)। ও বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত হাঁকডাক করেই দায় সেরেছেন। টিভির ক্যামেরায় মুখ দেখিয়ে সস্তায় নিজেদের শ্রীমুখকে বঙ্গবাসীকে দর্শন করিয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় খসড়া তালিকা প্রকাশ করে মনোজ আগারওয়ালের দাবি,বাকি রাজ্য অতিরিক্ত সময় চেয়েছে SIR-এর জন্য। কিন্তু আমাদের রাজ্যে সময় চাইনি। ৫ রাজ্যে নির্বাচন আছে।ফাইনাল রোল প্রকাশের পরেও যদি কোনও বক্তব্য থাকে, তাহলে জেলাশাসকের কাছে আবেদন করতে পারবেন। তাতেও না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে পারবেন। AERO এর ওপর ক্ষমতা চাওয়া হয়েছে হিয়ারিং এর ক্ষেত্রে। যাতে তারা সব কাজ টা করতে পারে। এছাড়াও তাদের ওপর থাকবে DEO, DI, ERO। অর্থাৎ হিয়ারিং এর সমস্ত দায়-দায়িত্ব নিচু তলার আধিকারিকদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে।
বুথ লেভেল অফিসার কিছু কিছু করে বাড়ানো হচ্ছে।

ড্রাফট তালিকায় সমস্যা থাকলে অবজারভারদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে সাধারণ ভোটারদের ই – মেইল এর মাধ্যমে। স্পেশাল অবজারভার ও ডিভিশনাল অবজারভার নিযুক্ত করা হয়েছে। এছাড়া ১২ জন ডিস্ট্রিক্ট অবজারভার নিযুক্ত রয়েছেন। তারা জেলায় ঘুরে ঘুরে সমস্যা শুনছেন।Blo, Bla মিটিংয়ের সকল ছবি, মিনিটস এর ছবি তোলা হয়েছে। সেগুলো deo ceo ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পোলিং বুথের ভিতরেরই মিটিং হয়েছে। যে কোনো ভোটার দেখতে পারবে এই সব কিছু।
খসড়া তালিকায় মোট নাম বাদ – ৫৮,২০,৮৯৯ জনের

মৃত – ২৪,১৬, ৮৫২ জন
স্থানান্তরিত – ১৯, ৮৮, ০৭৬ জন
ইতিমধ্যে তালিকাভুক্ত – ১,৩৮,৩২৮ জন,
অন্যান্য – ৫৭, ৬০৪
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিধানসভাগুলিতে মৃত ভোটারের সংখ্যা সব থেকে বেশি।পূর্ব মেদিনীপুরে সব থেকে মৃত ভোটারের সংখ্যা কম।

প্রথম ১০ এএসডিডি বিধানসভা হল যথাক্রমে-
জোড়াসাঁকো,
চৌরঙ্গী,
হাওড়া উত্তর,
কলকাতা পোর্ট,
বালিগঞ্জ,
শ্যামপুকুর,
কাশিপুর-,
বেলেঘাটা।

মনোজের কথায়, ‘বেশি সমস্যা হচ্ছে বাবার নামে। যাদের নাম বাদ পড়েছে, তাঁরা সাতদিন পর থেকে নোটিশ পাবেন। হিয়ারিংয়ে ডাকা হবে। ইআরও ও এইআরওরা ডাকবেন তাদের। ৬ নম্বর ফর্ম ও অ্যানেক্সার ৪ জমা দিয়ে নাম পুনরায় তুলতে হবে। এএসডিডি হলে ৬ ফর্ম এর মাধ্যমে নাম তুলতে পারবে। আরও ২,৮০০এইআরও চেয়ে আবেদন করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে।’ 

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও