চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকদহে পুলিশের অভিযানে উদ্ধার হল প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ১৮ টি ট্যাব। ট্যাবগুলি চুরি করে কোথাও মজুত করে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই ট্যাবগুলি উদ্ধার করে চাকদহ থানার পুলিশ। ঘটনায় সুব্রত রায় এবং কুমারেশ হাওলাদার নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কেবিএম এলাকায় সুব্রত রায়ের শ্বশুরবাড়িতে প্রথম অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে ১০ টি নতুন ট্যাবের সন্ধান পান তদন্তকারীরা। সেগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্তকারীরা পরবর্তী অভিযান চালান। সেই অভিযানে আরও আটটি ট্যাব উদ্ধার করা হয়। সব মিলিয়ে পুলিশের হাতে আসে ১৮টি ট্যাব। এর মধ্যে ১৭টি ট্যাবই সম্পূর্ণ নতুন এবং সিল প্যাক অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: ‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য জানান, উদ্ধার হওয়া ট্যাবগুলির মধ্যে ১৭টি একেবারে নতুন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ই-কমার্স সংস্থার পণ্য সরবরাহের সময় কনসাইনমেন্ট থেকে অথবা কোনও গোডাউন থেকে ট্যাবগুলি সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, কিংবা উদ্ধার হওয়া ট্যাবগুলি কোথা থেকে এসেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চুরি হওয়া পণ্য পাচারের সঙ্গে এই দু’জনের কোনও যোগ রয়েছে কি না, সেই দিকটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা