‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরনো মামলায় গ্রেফতারের পর অবশেষে জামিন পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাঁর জামিনের খবর প্রকাশ্যে আসতেই নন্দীগ্রামে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ভোটের আগে তাঁর গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল। হাইকোর্টে একাধিক শুনানির পর তাঁর আইনি লড়াইয়ের পরবর্তী ধাপে জামিনের বিষয়টি সামনে আসে। মিলনের জামিনের খবর ছড়িয়ে পড়ার পর নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন কংগ্রেস কার্যালয়ে কর্মী-সমর্থকেরা জড়ো হন। দলের স্থানীয় নেতৃত্বের তরফে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। বাবা জামিন পাওয়াতে তাঁর মেয়ে অরুণিমা প্রধান জানান, ‘আমার বাবা কোনও ভুল কাজ করেননি।’

কংগ্রেসের ব্লক সভাপতি বলেন, ‘আদালতের প্রতি তাঁরা কৃতজ্ঞ।’ তাঁর বক্তব্য, এই ঘটনাকে তাঁরা গণতান্ত্রিক অধিকারের সঙ্গে যুক্ত করে দেখছেন। মিলনকে নিয়ে এবার জোরকদমে প্রচারে নামার প্রস্তুতিও শুরু করেছে দল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘মিলনকে হুডখোলা জিপে করে এলাকায় নিয়ে গিয়ে প্রচার করা হবে।’ ব্লক সভাপতি বলেন, ‘হলদিয়া থেকে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে পুরো ব্লকে প্রচারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’ 

আরও পড়ুন: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

মিলনের মেয়ে অরুণিমা প্রধানও বাবার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, তাঁর বাআব কোনও ভুল কাজ করেননি। কারণ নাম না নিয়ে তিনি শুধু সত্যিটাই সামনে রাখতে চান। তাঁর কথায়, ‘শেষ পর্যন্ত যা হওয়ার, সেটাই হবে।’ মিলনের জামিনের পর রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন, মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং আদালত মিলনকে জামিন দিয়েছে। তাঁর বক্তব্য, ‘মিথ্যাকে চিরস্থায়ী করা যায় না।’ অন্যদিকে, বিজেপি বিধায়ক তথা মুখপাত্র সজল ঘোষের বক্তব্য, মামলাটি খুনের অভিযোগ সংক্রান্ত এবং আইন অনুযায়ী পুলিশকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিতর্ক থাকলেও সরকারের কাজ হল বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতায় নিয়ে যাওয়া।

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে  হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা, জমি দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ