পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাঁপাডাঙ্গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পাড়ায় দেহ ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায়। বেআইনি কারবারের প্রতিবাদ করায় এক নবালিকার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় একাধিক সদস্য আহত হয়েছেন বলে দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁপাডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলার অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূল আমলে তৃণমূল নেতাদের মদতে চাঁপাডাঙ্গায় এই এলাকায় রমরমিয়ে দেহ ব্যবসা চলত। বাংলায় পালাবদলের পর বন্ধ হয়ে যায় ব্যবসা। আবার পুনরায় ওই এলাকায় শুরু হয় দেহ ব্যাবসা। এতদিন তৃণমূল আমলে প্রতিবাদ করতে পারেনি প্রতিবেশীরা। পাড়ার মধ্যে এই ধরনের কার্যকলাপ চলার বিষয়টি নিয়ে এলাকার এক নাবালিকা বিডিও সহ একাধিক সরকারি দফতরে অভিযোগ জানান। পরিবারের অভিযোগ, প্রশাসনের কাছে অভিযোগ জানানোর বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেহ ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওঠা কয়েকজন স্থানীয় ব্যক্তি। এরপরই দুপুরে ওই নাবালিকার মা চাঁপা লোহার এবং তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

অভিযোগ, আচমকাই পরিবারের উপর চড়াও হয়ে তাঁদের মারধর করা হয়। ঘটনায় পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে তাঁদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসার পর নাবালিকা ও তাঁর পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠা বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর অভিযোগ, চাঁপাডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে এই কারবার চলার বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছিল। তারপরও তা বন্ধ হয়নি বলে দাবি তাঁর। প্রতিবাদ করায় যাঁরা সরব হয়েছিলেন, তাঁদের উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার