🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

আচমকাই পরীক্ষাকেন্দ্রে মুখ্যমন্ত্রী, কথা বললেন অভিভাবকদের সঙ্গে

নিজস্ব প্রতিনিধি : আচমকাই পরীক্ষাকেন্দ্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভৌত বিজ্ঞানের পরীক্ষার দিনে কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে গেলেন তিনি। সেখানে গিয়ে শিক্ষকদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি নিজের চোখে ঘুরে দেখলেন তিনি। 

প্রতিবছর পরীক্ষার সময়ে পরীক্ষাকেন্দ্রে হাজির হন তিনি। এবারও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন পরীক্ষাকেন্দ্রে সব ঠিক আছে কিনা! যদি কিছু প্রয়োজন হয় তাকে যেন জানানো হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অভিভাবক ও শিক্ষিকারা খুশি। এদিন মোটামুটি নির্বিঘ্নেও কেটে পরীক্ষা। মোবাইল নিয়ে ঢোকার জন্য কয়েকজনের পরীক্ষা বাতিল হয়েছে। 

২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার পরীক্ষা দিচ্ছে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলছে দুপুর ২টো পর্যন্ত।

অন্যান্য দিনের মতো এদিনও পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের সঙ্গে কী রয়েছে দেখে তবে ঢুকতে দেওয়া হয়েছে। অ্যাডমিটকার্ড, রেজিস্ট্রেশন, পেন নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে। কারও কাছে যাতে ক্যালকুলেটর, মোবাইল, কোনও ইলেক্ট্রনিক্স জিনিস না থাকে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। নকল রুখতে কড়া পর্ষদ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি দিচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ, মাইনে ৪০ হাজার! জেনে নিন বিস্তারিত তথ্য

নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমান হীরা

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

ফের পাতালপথে মেট্রো বিভ্রাট, অফিস ফেরত যাত্রীদের হয়রানি চরমে

স্কুলের মিড ডে মিলে এলাহি আয়োজন, খুশিতে ভাসল খুদেরা

২ মার্চেই ভোট ঘোষণা? বাংলায় জোর গুঞ্জন তিন দফা ভোট নিয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ