IPL 2026 Qualifier 2: সাত উইকেটে রাজস্থানকে হারিয়ে জিতল গুজরাত, ফাইনালে পৌঁছলেন শুভমনরা

Share:

May 29, 2026 8:27 am
বৈঠকে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই জনগণনার কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন তিনি।

May 29, 2026 8:29 am
কালবৈশাখীর সম্ভাবনা

বৃহস্পতিবারের মতোই শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। 

May 29, 2026 8:36 am
নির্মীয়মাণ সেতু উড়ে উত্তরপ্রদেশে মৃত ৬

উত্তরপ্রদেশের হামিরপুরে ঝড়ের দাপটে বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ সেতু ভেঙে ৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। 

May 29, 2026 8:51 am
নন্দনে শায়িত মৃত পরিচালক অনিক দত্ত

নন্দন প্রাঙ্গণেই শায়িত পরিচালক অনীক দত্ত। এখানেই তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা ভক্তদের। 

May 29, 2026 8:53 am
প্রয়াত সারিঙ্গা বাদক পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়

May 29, 2026 9:07 am
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ

বীরভূমের দুবরাজপুরে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। কাউন্সিলরের বাড়ির সামনে সাধারণ মানুষের বিক্ষোভ। কাউন্সিলর ঘনিষ্ঠকে আটকে ক্ষোভ। 

May 29, 2026 9:11 am
২ তৃণমূল নেতা গ্রেফতার

বীরভূমে তৃণমূলের ২ ব্লক সভাপতি গ্রেফতার। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা-খুনের মামলায় ধৃত ২জন। গ্রেফতার হয়েছে মহম্মদবাজার জোনের এ ব্লক সভাপতি তাপস সিনহা। গ্রেফতার করা হয়েছে মহম্মদবাজার জোনের বি ব্লক সভাপতিকেও।

May 29, 2026 9:15 am
খড়িবাড়িতে গ্রেফতার ২ থাই মহিলা

জাল নথি বানিয়ে সীমান্ত পারের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার ২ থাইল্যান্ডের মহিলা। 

May 29, 2026 10:55 am
আমেরিকার ডালাসে বহুতলে আগুন, অসুস্থ ৪
May 29, 2026 11:04 am
চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি

শুক্রবার সাতসকালেই বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি। তাঁর স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই  তদন্তে নেমেছে সিআইডি।

May 29, 2026 11:27 am
টেট পাশ বাধ্যতামূলক

দেশের সব শিক্ষকদের টেট পাশ বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট। ৩১ আগস্ট ২০২৮- সালের মধ্যে সবাইকে টেট পাশ করতে হবে।

May 29, 2026 12:30 pm
ধেয়ে আসছে বৃষ্টি

বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে ধেয়ে আসছে বৃষ্টি। লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।

May 29, 2026 1:00 pm
পুনেতে বিষ মদে ১১ জনের মৃত্যু

পুণে এবং পিম্পরি-চিঞ্চওয়াড়ে বিষমদ পানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যৌথ তদন্তে নেমেছে পুণে সিটি ও পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ বাহিনী।

May 29, 2026 1:19 pm
পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রতিটি গার্লস স্কুলে বসাতে চলেছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন
May 29, 2026 1:44 pm
পঞ্চসায়রে তৃণমূলের কার্যালয়ে উদ্ধার সরকারি ত্রাণ-একাধিক নথি-অক্সিজেন সিলিন্ডার
May 29, 2026 1:55 pm
বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকায়
May 29, 2026 1:56 pm
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীমৃত্যুতে চাঞ্চল্য
May 29, 2026 2:11 pm
মেসির আর্জেন্টিনাকেই বিশ্বকাপে ফেভারিট মানছেন ভিনিসিয়ুস
May 29, 2026 2:58 pm
জনগণনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই: মুখ্যমন্ত্রী
May 29, 2026 2:58 pm
জনগণনার সঙ্গে জাতপাতের কোনও সম্পর্ক নেই: মুখ্যমন্ত্রী
May 29, 2026 2:59 pm
জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা: মুখ্যমন্ত্রী
May 29, 2026 3:01 pm
এবার প্রথম ডিজিটাল জনগণনা হচ্ছে: মুখ্যমন্ত্রী
May 29, 2026 3:02 pm
ফেন্সিং না থাকায় পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে : মুখ্যমন্ত্রী
May 29, 2026 5:26 pm
পাহাড়ের উন্নয়ন নিয়ে নবান্ন থেকে বৈঠক মুখ্যমন্ত্রীর
May 29, 2026 5:44 pm
বর্ষার কথা মাথায় রেখে আগে থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
May 29, 2026 5:45 pm
তোলাবাজি ও জমি দখলের অভিযোগে ধৃত সুজিত সাহার জমির মাটি খুঁড়ে মিলল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
May 29, 2026 5:52 pm
টিটাগড় পুরসভার একাধিক কাউন্সিলরের পদত্যাগ
May 29, 2026 7:30 pm
প্রথম একাদশ অপরিবর্তিত রাখল রাজস্থান রয়্যালস
May 29, 2026 7:44 pm
প্রথম ওভারে ধাক্কা রাজস্থানের, ১ রানে ফিরলেন যশস্বী জয়সোয়াল
May 29, 2026 7:46 pm
ফের ধাক্কা রাজস্থানের, কাগিসো রাবাদার বলে আউট ধ্রুব জুরেল
May 29, 2026 8:06 pm
৪.৩ ওভারে ৫০ রানের গণ্ডি পেরিয়ে গেল রাজস্থান
May 29, 2026 8:28 pm
পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান ২ উইকেটে ৭০
May 29, 2026 8:28 pm
আহত হয়ে মাঠ ছেড়ে গেলেন রবীন্দ্র জাদেজা
May 29, 2026 8:30 pm
১০ ওভার শেষে রাজস্থান রয়্যালসের রান তিন উইকেটে ১০৩
May 29, 2026 8:39 pm
রাজস্থানের তৃতীয় উইকেটের পতন, ১১ রানে আউট রিয়ান পরাগ
May 29, 2026 8:40 pm
জেসন হোল্ডারের বলে তিন রানে আউট দাসুন শনাকা
May 29, 2026 8:47 pm
প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট জোফ্রা আর্চার
May 29, 2026 9:00 pm
৩১ বলে অর্ধশতরান করলেন বৈভব সূর্যবংশী
May 29, 2026 9:01 pm
১৫ ওভার শেষে রাজস্থানের রান ১৩৮/৫
May 29, 2026 9:13 pm
১৫. ৪ ওভারে ১৫০ রানের গণ্ডি টপকে গেল রাজস্থান
May 29, 2026 9:26 pm
ফের শতরানের দোরগোড়া থেকে ফিরলেন বৈভব, ৯৬ রানে আউট
১৯.৩ ওভারে ২০০ রান পেরিয়ে গেল রাজস্থান
May 29, 2026 9:34 pm
গুজরাতের বিরুদ্ধে ছয় উইকেট হারিয়ে ২১৪ রান তুলল রাজস্থান রয়্যালস
May 29, 2026 9:49 pm
প্রথম ওভার শেষে বিনা উইকেটে গুজরাতের রান ১৪
May 29, 2026 10:11 pm
১৪ রানে সাই সুদর্শনের ক্য়াচ ড্রপ রাজস্থানের ফেরেইরার
May 29, 2026 10:32 pm
৫ ওভার শেষে গুজরাতের রান ৫৯/০, টার্গেট ২১৫
হাফসেঞ্চুরি শুভমন গিলের, গুজরাত ১০৮/০ টার্গেট ২১৫
হাফসেঞ্চুরি সাই সুদর্শনের, গুজরাত ১৩৩/০ টার্গেট ২১৫
১২ ওভার শেষে গুজরাতের স্কোর ১৫৬/০, টার্গেট ২১৫
৫৮ রানে আউট সাই সুদর্শন, গুজরাত ১৬৭/১, টার্গেট ২১৫
সেঞ্চুরি শুভমন গিলের, গুজরাত ১৭৫/১, টার্গেট ২১৫
১০৪ রানে আউট শুভমন গিল, গুজরাত ১৮২/২ (১৫ ওভার), টার্গেট ২১৫
১৬ রানে আউট ওয়াশিংটন সুন্দর, গুজরাত ২০১/৩ (১৭.৩ ওভার), টার্গেট ২১৫

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১