ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সন্ধ্যায় সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে। প্ল্যান ছিল ছেলে ও বন্ধুদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে কাটবে উৎসবের রাত। কিন্তু সেই আনন্দের সফর যে আর বাড়ি ফেরা হবে না, তা কি ঘুণাক্ষরেও বুঝতে পেরেছিলেন কল্পনা জানা? উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন উত্তর ২৪ পরগনার পানিহাটির ৪৬ বছরের এই গৃহবধূ। উৎসবের রাতে এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।

পানিহাটির অশ্বিনী দত্ত রোডের একটি আবাসনে থাকতেন কল্পনা। শনিবার সন্ধ্যায় ছেলেকে সঙ্গে নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিনি। চোরবাগানের মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয় তাঁর। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে তাঁর ছেলে। মায়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গোটা আবাসনেই নেমে এসেছে শোকের পরিবেশ। কল্পনার পরিবারের  অভিযোগ, পুজো উদ্যোক্তাদের অব্যবস্থা ও গাফিলতির কারণেই এমন বিপর্যয় ঘটেছে। পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ।

আরও পড়ুন: চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

উল্লেখ্য, শনিবার সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে দর্শনার্থীদের বিপুল ভিড় জমেছিল। সেই সময় বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থেকে বাঁচতে বহু মানুষ মণ্ডপের ভিতরে আশ্রয় নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একসময় ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন। বিপর্যয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। চোরবাগান সংলগ্ন কয়েকটি নির্দিষ্ট এলাকায় নবমী পর্যন্ত বেআইনি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বউবাজার থানা এলাকার চোরবাগান লাগোয়া কিছু অংশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে ওই এলাকায় জমায়েতের উপর থাকছে প্রশাসনিক বিধিনিষেধ।

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় নিহত টাটা ক্যান্সার সেন্টারের নার্স শ্রীপর্ণা, শোকের ছায়া বৈদ্যবাটিতে

পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও হয়নি শেষরক্ষা, চোরবাগানে স্ত্রী আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম