সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: সই জাল কাণ্ডে তৎপর সিআইডি। তদন্তে গতি বাড়িয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। আজ, শনিবার সকালে এই মামলার তদন্তে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিআইডি। তৃণমূলের প্রবীণ নেতার ভবানীপুরের বাড়িতে গিয়ে প্রায় আধঘণ্টা তাঁকে জেরা করেন আধিকারিকরা। গত ৬ মে কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের যে বৈঠক ডাকা হয়েছিল তাতে একটি রেজ্যুলেশন বুকে সই করেছিলেন ঘাসফুল শিবিরের বিধায়করা। সেই রেজ্যুলেশন বুকের কপির খোঁজেই এদিন শোভনদেবের বাড়িতে যায় সিআইডি। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদও করেন তারা। সূত্রের খবর, প্রায় আধঘণ্টা তৃণমূল বিধায়কের বাড়িতে ছিলেন সিআইডির আধিকারিকরা।

শনি সকালেই সিআইডির অভিযানকে কেন্দ্র করে ক্ষুব্ধ মমতাপন্থী তৃণমূল বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব বলেন, ‘গত ৬ মে দলনেত্রীর ডাকা বৈঠকে একজন বাদে সকল বিধায়ক উপস্থিত ছিলেন। সকলেই সব জেনে সই করেছিলেন। এখন ষড়যন্ত্র করে স্পিকারের কাছে অভিযোগ করছে। বিষয়টি আদালতে বিচারাধীন, বেশি কিছু বলব না। তবে আমি জীবনে কোনওদিন অন্য়ায় করিনি, জ্ঞানত কোনও অপরাধ করিনি। সিআইডিকে ২০০ শতাংশ সহযোগিতা করেছি।’ সই জাল কাণ্ডে শুধুই শোভনদেব নন, এর আগে সিআইডি জেরা করেছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কেও। এমনকী এই মামলায় ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পডুন: ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিং সরালেন বাড়ির মালিক

গত ৬ জুন কালীঘাটে তৃণমূলের পার্টি অফিসে একটি বৈঠক হয়। মমতাপন্থী তৃণমূলের দাবি, সেই বৈঠকটি ছিল তৃণমূলের বিধানসভায় পরিষদীয় দলের নির্বাচনকে কেন্দ্র করে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল বিধানসভায় বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সংক্রান্ত একটি চিঠিও বিধানসভার স্পিকারের কাছে জমা দেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে সই ছিল প্রায় ৭০ জন বিধায়কের। যদিও সেই সই জাল বলে দাবি করে দলের বিরুদ্ধে বিদ্রোহ দেখান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহারা। স্পিকার রথীন্দ্রনাথ বসুকে বিষয়টি নিয়ে অভিযোগও জানান। তাঁদের অভিযোগের ভিত্তিতে স্পিকার বিষয়টি রাজ্য সরকারকে জানায় ও তারপর শুরু হয়েছে সিআইডি তদন্ত। সেই মামলাতেই একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকরা।

মাথায় আগুনের কলসি, হাতে ডান্ডিয়ার পরিবর্তে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া