ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটন কার্যালয় ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার দলীয় কার্যালয়ের বাইরে থাকা তৃণমূল কংগ্রেসের প্রতীক-সহ হোর্ডিং ও ব্যানার সরিয়ে দিলেন বাড়ির মালিক।

 জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে তৃণমূলের দলীয় কার্যালয় চলছিল। বাড়ির মালিক একাধিকবার নোটিস পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেন। এরপরই বাড়ির বাইরে লাগানো দলীয় হোর্ডিং ও ব্যানার সরিয়ে ফেলা হয়। তবে এখনও পর্যন্ত কার্যালয়টি পুরোপুরি সরানো হয়নি। দলীয় কর্মী-সমর্থকরা কার্যালয়ের পরিচয় বজায় রাখতে সেখানে একটি ফ্লেক্স টাঙিয়েছেন।  ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশ বিষয়টিকে সাংগঠনিক অস্বস্তির ইঙ্গিত হিসেবে দেখানোর চেষ্টা করলেও তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুনঃ বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

এদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এমন সময়ে এই ঘটনা সামনে এল, যখন দলত্যাগ ও সাংসদদের আনুগত্যের প্রশ্নে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ২০টি দলত্যাগ বিরোধী পিটিশন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে আইনগত ও সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তাঁর বক্তব্য, ‘গতকাল আমরা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সই করা ২০টি দলত্যাগ বিরোধী পিটিশন জমা দিয়েছি। পরে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে বেইমান সাংসদদের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছি।’ রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন,  তৃণমূল ভবনের এই হোর্ডিং খুলে দেওয়ার ঘটনাটি দলের জন্য বেশ মর্যাদাহানিকর।

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে