দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুস্থ পড়ুয়াদের জন্য আন্তর্জাতিক মানের উদ্যোগ রাজ্যের, পড়তে পড়তেই ইন্টার্নশিপ

নিজস্ব প্রতিনিধি: এবার দুস্থ পড়ুয়াদের জন্য বিশ্বমানের উদ্যোগ নিল রাজ্য। পড়তে পড়তে করা যাবে ইন্টার্নশিপ (INTERNSHIP)। মিলবে পারিশ্রমিকও । কলেজ ও ইউনিভার্সিটি পড়তে পড়তেই করা  যাবে সরকারি ইন্টার্নশিপ। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। নয়া এই ঘোষণায় আপ্লুত দুস্থ পড়ুয়ারা। বিদেশের ধাঁচেই রাজ্যে এবার থেকে আর্নিং উইথ লার্নিং।

জানা গিয়েছে, রাজ্যের ব্লক ও পঞ্চায়েত স্তরে তৈরি হতে পারে ইন্টার্ন পদ। ইন্টার্নশিপ চলাকালীন মিলতে পারে মাসিক ৫ হাজার টাকা। সেই সঙ্গে জানা গিয়েছে, ইন্টার্নশিপ শেষে দেওয়া হবে শংসাপত্রও। যা মূল্যবাণ হিসেবে ধরা হবে উচ্চ শিক্ষা ও কর্মক্ষেত্রে। ভাবা হবে স্থায়ী করার কথাও। আরও জানা গিয়েছে, ভালো কাজ করলে বাড়ানো হতে পারে ইন্টার্নশিপের সময়ের মেয়াদও। পুরো প্রক্রিয়া দেখবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। প্রতি বছর ইন্টার্ন করবেন প্রায় ৬ হাজার শিক্ষার্থী।

সূত্রের খবর, ইন্টার্নশিপ বিষয়ে শীঘ্রই নির্দেশিকা প্রকাশ করবে উচ্চ শিক্ষা দফতর। জানা গিয়েছে, স্নাতক স্তরে ইন্টার্ন হতে হলে নম্বর থাকতে হবে অন্তত ৬০ শতাংশ। ইন্টার্নশিপের সময়ে হাতে কলমে কাজ শেখার পাশাপাশি জানা যাবে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে। জানা যাবে কী ভাবে প্রকল্প বাস্তবায়িত করতে হয়। অন্যদিকে এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ