‘‌এসআইআর করে মহিলাদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন’‌, হাজরা থেকে বড় অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার ইডির হানার প্রতিবাদে রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি অভিযান চালায়। সেখানে পৌঁছে গিয়ে রণংদেহি মেজাজে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের সাংসদদের নয়াদিল্লিতে প্রতিবাদের সময় দিল্লি পুলিশ তাঁদের টেনে–হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। এবার মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে মিছিলে অংশ নেন। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে ভিড় দেখা যায় নেতা–কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষের। জনস্রোতে ভাসল মহানগরী। তার পরেই হাজরা মোড়ে এসে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী।

এদিকে এসআইআর নিয়েও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। হাজরা মোড়ের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষের কৈফিয়ত চাইবার আগে আপনাদের পদত্যাগ করা উচিত। শুধু বাংলার উপর হামলা। ভ্যানিশবাবু ১.৫ কোটি ভোট কাটার ক্ষমতা নিয়ে এসেছেন, সবার নাম কেটে ভোটে বিজেপিকে জেতাতে চান। ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয়, তাহলে আপত্তি আছে। আপনি কি ম্যাজিশিয়ান?‌’‌

অন্যদিকে আজ সকালে দলের সাংসদদের যেভাবে টেনে–হিঁচড়ে দিল্লি পুলিশ নিয়ে গেল তাতে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরহাদ–অরূপ হাঁটেন। মিছিলে ছিলেন সায়নী ঘোষ, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র–সহ একঝাঁক নক্ষত্ররা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। যাদবপুরের মাটি আন্দোলনের মাটি। ইডি–বিজেপির চক্রান্ত বাংলা বরদাস্ত করবে না। নাগরিকদের অধিকার কেড়ে নিলে আমরা আপনার অধিকার কেড়ে নেব। হরিয়ানা, বিহার, মহারাষ্ট্র জোর করে দখল করেছেন। এখন ভাবছেন জোর করে বাংলা দখল করবে। ৯০ বছরের বৃদ্ধকে ডাকছ, লজ্জা করে না! দুকান কাটার দল। পাটি না দোপাটি। আপনারা কেন পদত্যাগ করবেন না। বলছে, বাংলায় রোহিঙ্গা ভর্তি, একটাও খুঁজে পায়নি। রোহিঙ্গা যদি থাকে তাহলে অসমে এসআইআর হল না কেন?‌ ওরা তো বাংলাদেশ থেকে অসম বর্ডার দিয়ে ঢোকে।’‌

এছাড়া আজই রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বিপুল জনতাকে সঙ্গে নিয়ে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দু’পাশে মানুষ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানান। তাঁদের দিকে হাত নাড়েন তিনি। রাস্তার দু’‌ধারে দাঁড়িয়ে আপামর জনগণ স্মার্টফোনে ছবি তুলতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, ‘‌নাগরিকদের অধিকার কাড়লে, আপনাদের অধিকার কাড়ব। মনে রাখবেন আঘাত করলে প্রত্যাঘাত কীভাবে করতে হয়, আমাদের সাংসদরা করেছেন। আজ আমাদের সাংসদদের চ্যাংদোলা করে কী ব্যবহার করেছেন। আর ওঁরা বাংলায় এলে রেড কার্পেট বিছানো হয়। ওরা ভোট চুরি করেছে নির্বাচন কমিশনকে দিয়ে।’‌

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার