‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যে পূর্বতন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের গাফিলতি প্রসঙ্গে বলতে গিয়ে কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। আজ, বুধবার তিনি ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সল্টলেকের ময়ূখ ভবনে গিয়েছিলেন। সেখানে ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি বেশ কিছু পরিষেবার উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যের পূর্বতন সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘রাজ্যের হাসপাতালে এই বেহাল দশা, এটা কি কাম্য ছিল? মেধায় পশ্চিমবঙ্গ যে কোনও দেশকে টেক্কা দিতে পারে। কিন্ত পূর্বতন সরকারের আমলে যা হয়েছে! চিকিৎসা ক্ষেত্রে এই আমরা-ওরার দরকার ছিল না। চিকিৎসাক্ষেত্রে সংকীর্ণ রাজনীতি করত বিগত সরকার। সেটা বন্ধ করতে হবে। ২০০৬ সালে নির্বাচনে জেতার পরে সরকারি লাইব্রেরি থেকে ডা. বিধানচন্দ্র রায়ের ভাষণ পড়েছি। এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটা কথা মনে পড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি। দেখি সেখানেই ডাঃ বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গিয়েছেন। আর আমার এখন অবস্থা, যেখানেই শুরু করতে যাচ্ছি দেখছি ধ্বংসলীলা। সরকারি হাসপাতালগুলির কি অবস্থা। রোগীদের সঙ্গে পশুরা শুয়ে আছে। সেটা কাম্য নয়।’

আরও পডুন: কলকাতার লেনিন সরণির নাম বদলাতে চায় বিজেপি, সরব সাংস্কৃতিক মহলের একাংশ

শুভেন্দু আরও বলেন, ‘চিকিৎসার জন্য বাঙালিকে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে। সেই সমস্য়ার সমাধান করব। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হচ্ছে। সেই বিষয়ে মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’ এদিন জাতীয় চিকিৎসক দিবস পালন করছে বিজেপি সরকার। এই বিশেষ দিনে একগুচ্ছ পরিষেবার উদ্বোধন এদিন ময়ুখ ভবন থেকে করলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে- জরুরী প্রয়োজনে সরকারি হাসপাতালে রোগীদের জন্য ১০% বেড সংরক্ষণ।

সরকারি হাসপাতালগুলিতে নজরদারির জন্য স্বাস্থ্য ভবন থেকে একটি কন্ট্রোল রুমের উদ্বোধন, ২০০টি অ্যাম্বুল্যান্সের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বিধাননগর মহকুমা হাসপাতালের নাম বদল করা হচ্ছে। ওই হাসপাতালের নতুন নাম করা হল ডা. বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক