কলকাতার লেনিন সরণির নাম বদলাতে চায় বিজেপি, সরব সাংস্কৃতিক মহলের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক রাস্তা ও স্থাপনার নাম পরিবর্তন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। এবার সেই তালিকায় উঠে এল কলকাতার অন্যতম পরিচিত রাস্তা লেনিন সরণি। বিজেপির একাংশ এবং সাংস্কৃতিক কর্মীদের একাংশও দাবি করেছেন, বাংলার ইতিহাস বা সংস্কৃতির সঙ্গে যাঁর সরাসরি সম্পর্ক নেই, তাঁর নামে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার নাম থাকা উচিত নয়।

বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, ‘যাঁর সঙ্গে ভারতের কৃষ্টি, কালচার, সংস্কৃতি মেলে না, যাঁরা ভারত নামটাই মুখে আনেননি, ভারত বলে একটা দেশ আছে সেটাও জানত কি না জানি না। তাঁকে এত গৌরবান্বিত করার প্রয়োজনটা কী?’ তাঁর বক্তব্য, দেশের বিশিষ্ট মনীষীদের সম্মান জানাতে চাইলে তাঁদের নামেই রাস্তার নামকরণ করা যেতে পারে। সজল ঘোষ আরও বলেন, প্রয়োজনে লেনিন সরণির নাম পরিবর্তন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র নামে রাখা হলেও তাঁদের আপত্তি থাকবে না। তাঁর দাবি, দীর্ঘদিন বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের গুরুত্ব দেওয়া হয়েছে, এবার দেশের কৃতী ব্যক্তিদের যথাযথ মর্যাদা দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

একই সুরে সরব হয়েছেন সাংস্কৃতিক কর্মী প্রীতম সরকার। তাঁর মতে, কলকাতা, পশ্চিমবঙ্গ বা বাঙালি সমাজ সংস্কৃতিতে যাঁদের উল্লেখযোগ্য অবদান নেই, তাঁদের নামে রাস্তার নামকরণ অর্থবহ নয়। বরং বাংলার ইতিহাস ও সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তিত্বদের নাম তুলে ধরা হলে আগামী প্রজন্ম তাঁদের সম্পর্কে জানতে পারবে।

কীভাবে এল ‘লেনিন সরণি’ নাম?

বর্তমান লেনিন সরণি ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ আমলে এই রাস্তার নাম ছিল ‘ধর্মতলা স্ট্রিট’। পরে ১৯৬৯ সালে যুক্তফ্রন্ট সরকারের আমলে রাস্তার নাম পরিবর্তন করে রাখা হয় লেনিন সরণি। সেই সময় যুক্তফ্রন্ট সরকারের অন্যতম শীর্ষ নেতা ছিলেন জ্যোতি বসু। রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিন-এর স্মৃতিতেই এই নামকরণ করা হয়েছিল। বামফ্রন্টের দীর্ঘ শাসনকালে কলকাতার বিভিন্ন রাস্তা ও স্থাপনায় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নেতাদের নাম যুক্ত হয়েছিল। লেনিন সরণিও সেই রাজনৈতিক ঐতিহ্যেরই একটি প্রতীক হিসেবে পরিচিত।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, কলকাতার বিভিন্ন রাস্তার নামকরণে বিদেশি শাসক বা ব্যক্তিত্বদের নাম ব্যবহারের ক্ষেত্রে নতুন করে ভাবার সময় এসেছে। তাঁর বক্তব্যের পর থেকেই লেনিন সরণির নাম পরিবর্তনের দাবি আরও জোরালো হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মতে। বিজেপির দাবি, দীর্ঘদিন বাম শাসনের সময়ে বাংলার ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় এবং দেশীয় মনীষীদের অবদান যথাযথভাবে সামনে আনা হয়নি। দলের মতে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ বহু ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও ট্রাস্টি অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে। তাঁর মতে, বাংলার বিভাজন এবং সে সময়ের নানা রাজনৈতিক ঘটনাতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে যথেষ্ট আলোচনা হয়নি। বিজেপি এবং কয়েকজন সাংস্কৃতিক কর্মীর দাবি সামনে এলেও এখনও লেনিন সরণির নাম পরিবর্তন নিয়ে সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ফলে কলকাতার এই ঐতিহাসিক রাস্তার নাম ভবিষ্যতে বদলাবে কি না, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়