‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথে বিক্ষোভ। আর সেই আন্দোলনকে ঘিরেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভকে কেন্দ্র করে এবার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, আন্দোলনের আড়ালে মুখোশ পরে কাজ করছে দেশবিরোধী শক্তি। শনিবার মহালয়ার সকালে কলকাতার বাগবাজার ঘাটে তর্পণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।

শনিবার দিল্লির যন্তর-মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। এ প্রসঙ্গে শমীক বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের আন্দোলন করার অধিকার রয়েছে। তবে অপ্রাসঙ্গিক শক্তি প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। তাঁর কথায়, এই আন্দোলন আসলে হতাশার বহিঃপ্রকাশ। বিষয়টির উপর কেন্দ্রীয় সরকার নজর রাখছে বলেও দাবি করেন তিনি। এ দিন বিরোধী জোট ‘ইন্ডিয়া’কেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী জোটের সাক্ষাৎ প্রসঙ্গে তাঁর মন্তব্য, মৃতপ্রায় রাজনৈতিক শক্তিগুলির একজোট হয়ে কোনও চেষ্টা সফল হবে না।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

পাশাপাশি, দুর্গাপুজোর আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় না থাকা নিয়েও প্রশ্ন তোলেন শমীক। পুজোর সময় তাঁকে বাংলায় থেকে বিভিন্ন মণ্ডপে যাওয়ার পরামর্শ দেন তিনি। অন্যদিকে, যন্তর-মন্তরে বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল। প্রশাসনিক বিধিনিষেধ, নজরদারি এবং বিপুল পুলিশ ও আধাসেনা মোতায়েনের মধ্যেই রাজনৈতিক তরজা নতুন মাত্রা পায়।

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও