রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য কেটেছে রাখি। দাদা-ভাইদের হাতে রাখি বেঁধেছেন বোনেরা। ভাইরাও বোন বা দিদিদের সব রকম বিপদ থেকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ঠিক সেই দিনেই ঘটে গিয়েছে ঘৃণ্য ঘটনা। নদিয়ার শান্তিপুরে ১২ বছরের নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিসির ছেলের বিরুদ্ধে।  রক্তাক্ত অবস্থায় শিশু কন্যা শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গিয়েছে, নাবালিকা শিশু কন্যার পিসির ছেলে মন্টু শেখ একই বাড়িতে থাকে। শুক্রবার (২৮ অগস্ট) দুপুর একটা থেকে দেড়টা নাগাদ, ওই নাবালিকা যখন মন্টুর ঘরে যায় তখন তাকে একা পেয়ে  ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ার মন্টু তাকে  শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসে। জানায় পাঁচিল থেকে পড়ে  গিয়েছে তার বোন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা করিয়ে হাসপাতাল থেকে ছেড়ে  দেওয়া হয়। তারপর সন্ধ্যায় নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হয়। যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। দ্রুত তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকদের বিষয়টি সন্দেহজনক বলে মনে হয়। পরবর্তীতে চিকিৎসকরা সমস্ত ঘটনা খুলে বলতে বললে নির্যাতিত শিশুকন্যা  পিসির ছেলের কুকীর্তির কথা খুলে বলে। পরবর্তীতে পরিবারের সদস্যরা  বিষয় জানতে পেরে, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপর পুলিশ এক ঘন্টার মধ্যে অভিযুক্ত মন্টু শেখকে গ্রেফতার করে ।

আরও পড়ুন: ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর… 

পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে, এবং পুলিশি তদন্তের পর ধৃতর বিরুদ্ধে পকশো মামলার রুজু করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বর্তমানে শান্তিপুর থানার পুলিশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তাই নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর তাতেই  গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। 

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪