ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: অপারেশন থিয়েটারের মতো অত্যন্ত সংবেদনশীল এবং সুরক্ষিত জায়গার ভিতরেই ঢুকে পড়ল আস্ত একটি সাপ। ভাবতে পারছেন কতটা ভয়ানক ঘটনা। বিষয়টি ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যে জায়গায় চিকিৎসকরা রোগীর জীবন বাঁচাতে অস্ত্রোপচার করেন, সেখানেই হঠাৎ সাপের উপস্থিতি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মীরা। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তোপচাঁচির সাহুবাহিয়ার স্বাস্থ্যকেন্দ্রে। সাপটিকে দেখতে পেয়েই রোগী, তাঁদের পরিজন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে হইচই পড়ে যায়। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কেউ আহত হননি। জানা গিয়েছে, খাবারের সন্ধানে একটি ইঁদুরের পিছনে ধাওয়া করতে করতে সাপটি হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছিল। এরপর ঘোরাঘুরি করতে করতে সেটি অপারেশন থিয়েটারের কাছে পৌঁছে যায়। একসময় হাসপাতালের টিউবলাইটের ফ্রেমের মধ্যে সাপটি আটকে যায়। আচমকাই সেটিকে দেখতে পান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। 

আরও পড়ুন: পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

সাপ দেখে রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও ভয় তৈরি হয়। তবে পরিস্থিতি দ্রুত সামাল দিতে খবর দেওয়া হয় স্নেক রেসকিউ টিমকে। খবর পেয়ে স্নেক সেভার প্রকাশ যাদব সেখানে পৌঁছন। বেশ কিছুটা সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে টিউবলাইটের ফ্রেমে আটকে থাকা সাপটিকে নিরাপদে উদ্ধার করেন তিনি। সাপটি উদ্ধার হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিজনেরা। তবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘটনায় নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্নও উঠেছে। 

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

নিম্নমানের হওয়ায় Everest ও লালজির হিং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, অভিভাবককে মারধরের অভিযোগ