মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসা করলেন ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। আজ, শুক্রবার মালদহে দক্ষিণবঙ্গের এক ও উত্তরবঙ্গের তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে যেমন উপস্থিত রয়েছেন তৃণমূল ও কংগ্রেসের বিধায়করা। তেমনই সেই বৈঠকে হাজির হয়েছেন ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। আর সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মোস্তাফিজুর। মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী একজন যোগ্য ব্য়ক্তি। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আশা করি বাংলার ভাল হবে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শুভেন্দু অধিকারী অনেক ভাল। কারণ শুভেন্দু মাটির লোক। লড়াই করতে করতে উঠে এসেছেন রাজনীতিতে। তাই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য।’

আরও পডুন: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID

আর সিপিএম বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা, তাহলে কী কাস্তে-হাতুড়ি ছেড়ে এবার পদ্ম ধরবেন মোস্তাফিজুর? যদিও তেমন কোনও সম্ভাবনা এখন না থাকলেও শুভেন্দুর প্রশংসা করে ভবিষ্যতের পথ খোলা রাখলেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনে একটি মাত্র আসনে জয়লাভ করে সিপিএম। সেটি হল ডোমকল। তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে হারিয়ে জেতেন বাম শিবিরের দীর্ঘদিনের নেতা মোস্তাফিজুর রহমান। এহেন বাম নেতার মুখ থেকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর প্রশংসা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুর নিয়ে আজ, শুক্রবার প্রশাসনিক বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই একগুচ্ছ নির্দেশ দিতে পারেন তিনি। এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী