গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর মরশুমে বামেদের বইয়ের স্টল ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিতর্ক অব্যাহত। এরই মধ্যে নদিয়ায় সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ সামনে এসেছে। বইয়ের স্টলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। পুজোর আনন্দের আবহে রাজনৈতিক সংঘাতের এই ঘটনায় ফের উত্তাপ বাড়িয়েছে।   

 নদিয়ার ফুলিয়ায় রাতের অন্ধকারে বইয়ের স্টল ভেঙে দেওয়ার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) গভীর রাতে ফুলিয়ার বুকস্টলে হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু স্টল ভাঙচুরই নয়, সেখানে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে দাবি সিপিএমের। মনীষীদের ছবি থেকে শুরু করে বই রাখার স্ট্যান্ড এবং বসার বেঞ্চ কিছুই বাদ যায়নি বলে  দাবি করা হয়েছে। পুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে এমন ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বাম কর্মী-সমর্থকদের মধ্যে। ঘটনার খবর পেয়েই স্থানীয় সিপিএম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের দাবি, অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, আরও এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তবে এই ঘটনায় ঠিক কারা জড়িত, তা জানা যায়নি।

আরও পড়ুন: নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

সিপিএমের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএমের অভিযোগ, বিজেপির লোকজন এই হামলার সঙ্গে জড়িত। যদিও শাসক দল বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। ফলে বুকস্টলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের দাবি, কলকাতা থেকে শহরতলি, হাওড়া, হুগলি-সহ রাজ্যের একাধিক জায়গায় তাদের বইয়ের স্টল আক্রান্ত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ফুলিয়ার শারদ মেলায় বুকস্টল করেছিল বামেরা। গত ১৬ অক্টোবর স্টলটির উদ্বোধন হয়। তবে বুকস্টল তৈরির আগে থেকেই বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ সিপিএম কর্মীদের। তাঁদের দাবি, গত কয়েক বছর ধরে যে জায়গায় বুকস্টল করা হত, সেখানে আগের রাতেই বিজেপির কর্মীরা ব্যানার ও পোস্টার লাগিয়ে দেন। ফলে বাধ্য হয়ে পুরনো জায়গা থেকে প্রায় ৫০-৬০ মিটার দূরে নতুন জায়গায় বুকস্টল তৈরি করতে হয়। বুকস্টল চালু হওয়ার পরেও বিতর্ক থামেনি বলে দাবি বামেদের। সিপিএম কর্মীদের অভিযোগ, স্টল খোলার পরের দিনই প্রশাসনের তরফে সেটি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও তাঁদের দাবি, পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা, মেলা কমিটির অনুমতি এবং মহকুমাশাসকের সঙ্গে কথা বলেই বুকস্টল চালানো হচ্ছিল।   

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

‘আসল অপরাধীদের দিকে নজর দিন’, টাইগার শ্রফের উপরে হামলায় ফড়নবিশ সরকারকে নিশানা অভিজিৎ দীপকে-র

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, ৩ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?