কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ কল্যাণীতে

বিক্ষোভকারীদের গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। এই ঘটনায় খবর লেখা পর্যন্ত কিছু বলেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 

Share:

নিজস্ব প্রতিনিধি:  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Central Minister) সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিক্ষোভ দেখানো হয় কল্যাণীতে। এইমস (AIIMS)- কে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তখনই তাঁকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। 

বৃহস্পতিবার কল্যাণী এইমসের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এরপর তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, স্থানীয়দের চাকরি দিতে হবে এইমসে। দেখা যায় প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফাতার (Arrest) করা হয়েছে। তাঁরা সকলেই চাকরি প্রার্থী। বিক্ষোভকারীদের গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। এই ঘটনায় খবর লেখা পর্যন্ত কিছু বলেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 

চাকুরি প্রার্থীদের দাবি, তাঁদের দীর্ঘদিনের দাবি স্থানীয়দের চাকরি (Job) দেওয়া হোক। সব চাকরি শুধু বহিরাগতদের দেওয়া হচ্ছে।  আর সংঘবদ্ধ ভাবে সেই দাবিই তোলা হয়েছিল। তবে তাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কান দিতে নারাজ। তিনি শুধু অনুষ্ঠানে যোগ দিতেই এসেছিলেন। মানুষের কথা শুনতে চান না তিনি। অভিযোগ, বেকার সমস্যায় বিচলিত নন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। 

উল্লেখ্য, বেকার সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় তাই আয়োজিত হয় জব ফেয়ার। রাজ্যে শিল্প করতে আগ্রহী একাধিক প্রতিষ্ঠান। সেখানেও বলা হয়েছে কর্মসংস্থানে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার কথা। বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনও উদ্যোগ নিয়েছে বেকার সমস্যা সমাধানের। এই জন্য রাজ্যে হস্তশিল্পের হাব বেড়ে হতে চলেছে দ্বিগুণ। 

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…