ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চমীর সকালেই বিপত্তি। নাজেহাল সাধারণ মানুষ। তীব্র যানজটের শিকার সাধারণ নিত্য যাত্রীরা। আজ, বৃহস্পতিবার সকালে যশোর রোড ধরে কলকাতা বিমানবন্দরের দিক থেকে বারাসাত যাচ্ছিল একটি ডিজেল ভর্তি ট্যাঙ্কার। গাড়িটি যশোর রোডের বিরাটি মোড় ছাড়িয়ে একটু এগোতেই বিকট শব্দ করে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। সঙ্গে সঙ্গে ডিজেল ভর্তি ট্যাঙ্কারটি ফেটে গোটা রাস্তায় ছড়িয়ে পড়ে জ্বালানি। সেই ডিজেলে পিছলে রাস্তার উপর পড়ে যান বাইক চালকরা।

আরও পডুন: জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। এরপরে ট্যাঙ্কারটি তোলার ব্যবস্থা করা হয় ও গাড়ির চালককে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম খালাসি। এই দুর্ঘটনার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে যশোর রোডের দুটি লেনেই। যশোর রোডের সার্ভিস রোড দিয়ে গাড়ি যাতায়াত করছে অন্তত ধীর গতিতে। পঞ্চমীর দিন এমন দুর্ঘটনা ঘটায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই মূহুর্তে রাস্তায় বালি ফেলে তার উপর দিয়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করলেও রাস্তায় তেল থাকায় পরপর দুর্ঘটনার কবলে পড়ছে বাইক। পুলিশ সূত্রে খবর, ডিজেলে ট্যাঙ্কারের টায়ার বাস্ট করে এই দুর্ঘটনা ঘটেছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে যাতে বড়সড় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে।

দুর্ঘটনায় গুরুতর জখম ট্যাঙ্কারের চালক ও খালাসিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক শচীন মুখোপাধ্যায় জানান, তাঁরা এসে ট্যাঙ্কারটিকে উল্টে পড়ে থাকতে দেখেন। রাস্তায় ছড়িয়ে থাকা তেলের কারণে গাড়ি স্কিড করে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি, কেউ সিগারেট ফেললে আগুন লাগার আশঙ্কাও ছিল। সেই কারণেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তেলের উপর জল ঢাললে রাস্তা আরও পিচ্ছিল হয়ে যেতে পারে বলে বালি ছড়ানোর ব্যবস্থা করা হয়। সাদা বালি না পাওয়ায় শেষ পর্যন্ত লাল বালি ব্যবহার করা হয়। আপাতত রাস্তাটি যান চলাচলের উপযোগী বলে জানান তিনি। তবে কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো তার খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ক্রেনের সাহায্যে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য