সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই শুধু ঠাকুর দেখা আর মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো নয়। অনেক বাঙালির কাছে পুজোর ছুটি মানেই চেনা শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের টানে বেরিয়ে পড়া। আর সেই তালিকায় বরাবরই উপরের দিকে থাকে দিঘা। তবে এবার পুজোয় সৈকত শহরে গেলে শুধু সমুদ্রের ঢেউ আর ঝাউবনের সৌন্দর্যেই মন ভরবে না। সন্ধ্যা নামলেই আলোর রোশনাই আর গানের আসরে অন্য মেজাজে ধরা দেবে দিঘা। দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয়দের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য সরকার।

‘মায়ের আগমনে আনন্দ দিঘা জুড়ে’ এই ভাবনাকে সামনে রেখেই সাজিয়ে তোলা হচ্ছে গোটা সৈকত শহর। দিঘার বিভিন্ন রাস্তা থেকে শুরু করে দর্শনীয় স্থান, সব জায়গাতেই থাকছে চোখধাঁধানো আলোকসজ্জা। বিশেষ করে জগন্নাথধাম কালচারাল সেন্টার-সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি আলোয় সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যার পর সেই সাজ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে সৈকত শহরে। পুজোর ঠিক আগে আগামী ১৪ ও ১৫ অক্টোবর দিঘায় আয়োজিত হবে দু’দিনের বিশেষ আগমনী উৎসব। ‘মায়ের আগমনে আনন্দ দিঘা জুড়ে’ নামের এই অনুষ্ঠানে থাকছে গান ও নানা সাংস্কৃতিক আয়োজন। নিউ দিঘা সমুদ্র সৈকতে হবে মূল অনুষ্ঠান।

আরও পড়ুন: দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

এই উৎসবের অন্যতম আকর্ষণ জনপ্রিয় সঙ্গীতশিল্পী শানের লাইভ পারফরম্যান্স। ১৪ অক্টোবর, চতুর্থীর দিন গান শোনাবেন তিনি। পরদিন অর্থাৎ ১৫ অক্টোবর পঞ্চমীতে মঞ্চে উঠবেন অন্বেষা দত্তগুপ্ত। দুই শিল্পীর গান উপভোগ করার সুযোগ পাবেন দিঘায় আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা