দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের বারবেলায় কালীঘাটে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ। কিন্তু দুর্গাপুজোর আগে আচমকাই কেন তৃণমূল সাংসদের বাড়িতে হানা দিল পুলিশ? সেই নিয়ে জল্পনা শুরু হয়। যদিও কিছুক্ষণ বাদে সবটা পরিষ্কার হয়ে যায়। গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বিলবোর্ড খুলতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শেক্সপিয়ার সরণি থানা ও কলকাতা পুরসভার কর্মীরা। সেই ঘটনায় এতদিন বাদে হাজিরার জন্য মমতাপন্থী সাংসদকে নোটিস দিয়েছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আজ, রবিবার দুপুর ১টা নাগাদ অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। যদিও অভিযোগ, আধঘন্টা ধরে গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল পুলিশ আধিকারিকদের। তারপরে ঘটনাস্থলে পৌঁছয় কালীঘাট থানার পুলিশ। বেশ কিছুক্ষণ বাদে গেট খুলে দুই থানার আধিকারিকদের ঘরের ভিতরে প্রবেশ করতে দেখা গিয়েছিল।

আরও পডুন: ‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

সূত্রের খবর, কালীঘাটপন্থী সাংসদের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে যে অশান্তি হয়েছিল সেই বিষয়ে অভিষেককে নোটিস দিতে গিয়েছিল পুলিশ। আগামিকাল, সোমবার হাজিরার কথা জানানো হয়েছে তাঁকে। ৯ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়েছিল গত ২৭ আগস্ট। সেই ঘটনায় মমতাপন্থী তৃণমূলের কর্মী ও অভিষেকের বিরুদ্ধে হামলার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত শুরু করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কারণ অভিষেকের অফিসে অভিযানে গিয়েছিল ওই থানায়। জিজ্ঞাসাবাদের জন্য় একে একে ডেরেক ও ব্রায়েন, হুমায়ুন কবীর ও বৈশ্বানর চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল। তাঁরা হাজিরাও দিয়েছিলেন। অভিষেককেও বিলবোর্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল পুলিশ। হাজিরাও দিয়েছেন তিনি। পুজোর মুখে ফের সেই কাণ্ডে আগামিকাল হাজিরা দিতে হবে ডায়মণ্ড হারবারের সাংসদকে। সেই কারণেই এদিন নোটিস দিতে গিয়েছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। 

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা