‘ভগবান সুবুদ্ধি দিক’, জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে নাম না করে, শুভেন্দুকে খোঁচা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা: আমি দিঘাতে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে এসেছি। রাজনীতি করতে আসিনি। ভগবানের সঙ্গে কারোর ঝগড়া নেই। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এবং হিডকোর সহ-সভাপতি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাতে সাড়া দিয়ে দিঘাতে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে উদ্বোধন হওয়ার পর তাকে দর্শন করে গেলাম। বুধবার সন্ধ্যায় দিঘার সৈকতে দাঁড়িয়ে এই মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তিনি সাক্ষাৎ করেন। দিলীপ ঘোষকে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী(CM) হলেন আমাদের মুখিয়া তার হাত ধরে এই জগন্নাথ ধামের উদ্বোধন হল। দিলীপ ঘোষ আরও বলেন, ভগবান যাকে মনে করেন তার হাত দিয়ে ভালো কাজ করিয়ে নেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল।সাংবাদিকরা প্রশ্ন করেন বিরোধী দলনেতা যেখানে বিরোধিতা করছে সেখানে আপনার এই ভূমিকা কে আপনি কি বলবেন?

সুচতুর দিলীপ ঘোষের বক্তব্য, আমি রাজনীতি করতে জগন্নাথ মন্দিরে আসিনি। আমি এইসব প্রশ্নের কোন উত্তর দেবো না। সাংবাদিকদের প্রশ্ন ছিল এরপর যদি পার্টি আপনাকে শোকজ করে বা কোন শাস্তি মূলক ব্যবস্থা নেয় আপনার মন্তব্য কি? রাজনীতিতে পোড় খাওয়া দিলীপ ঘোষের মন্তব্য, যদি কেউ বিরোধিতা করে, ভগবান তার সুবুদ্ধি দিক। ভগবানের সাথে কারোর ঝগড়া নেই। কেউ কেউ রামের বিরোধিতা করেছিল তারা পরে বুঝতে পেরেছে। পাশে দাঁড়িয়ে থাকা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখিয়ে দিলীপ ঘোষ বলেন রাজ্য সরকারের আমন্ত্রণে আমি দিঘার জগন্নাথ মন্দিরে এসেছি অরূপ বিশ্বাস আমাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন মন্দির গেটে। এর আগে দিলীপ ঘোষের বিবাহের দিন তাকে পুষ্পদ তবক ও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নজর কেঁদেছিলেন বঙ্গ রাজনীতির। এবার দিঘাতে জগন্নাথ মন্দির নয় কালচারাল সেন্টার তৈরি করেছে রাজ্য সরকার এই প্রতিবাদে সরব হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিতে সস্ত্রীক দিঘায় সমুদ্র সৈকতে (Digha Sea Beach)হাজির হলেন দিলীপ ঘোষ।

পুরী থেকে দেড়শ কিলোমিটার দূরে ভগবান জগন্নাথ রাজ্যে প্রবেশ করেছেন। তাই তিনি জগন্নাথ মহাপ্রভুর দর্শন করার সুযোগ হাতছাড়া করেননি। মন্দির উদ্বোধন হওয়ার পর যেমন পর্যটকরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে তেমনি নতুন বিয়ে করো স্ত্রীকে নিয়ে দিঘায় ছুটে এসেছেন দিলীপ ঘোষ। আরএসএসের এক সদস্যের ধারণা বেশ কিছুদিন থেকে দিলীপ ঘোষ কোন অভিমানে একক সিদ্ধান্তে চলাচল করছেন। এই আচরণ দুর্ভাগ্যজনক। সিঁদুরে মেঘ অদূরেই।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ