‘পুলিশ আর বিএসএফ পয়সার জন্য করে সব’, ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে অভিযোগের আঙুল তুললেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। অনুপ্রবেশকারীদের এদেশে প্রবেশ নিয়ে বিএসএফের দিকে আঙুল তুললেন তিনি । তাঁর অভিযোগ, পুলিশ ও BSF ঘুষ নিয়ে বাংলাদেশিদের ভারতে ঢোকায়।

দিলীপ ঘোষকে এদিন প্রশ্ন করা হয়েছিল যারা এখন বাংলাদেশে ফিরে যাচ্ছে তারা তো কখনও না কখনও ভারতে প্রবেশ করেছিল। এর দায়ভার কার? উত্তরে বিজেপি নেতা বলেন, ” সীমান্তে বিএসএফ এবং রাজ্যের ভেতরে পুলিশ উভয় পক্ষেরই। কিন্তু দায়ভার সরকারেরও যা তারা নেয় না। আগের বামফ্রন্ট সরকারও নেয়নি, বর্তমান তৃণমূল সরকারও নেয় না। এখানে মানুষ ওদের ভোট দেয় না, তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার তৈরি করে।”

এরপরেই SIR নিয়ে বক্তব্য রাখেন তিনি। পদ্মশিবিরের একনিষ্ঠ সেবক বলেন, “যখন থেকে SIR এর নাম শুনেছে তখন থেকে ভয়, চিৎকার চেঁচামেচি। সারা দেশে তো SIR হয়েছে, সেখানে তো কোনও সমস্যা নেই। এখানে নাকি মড়ক লেগেছে। লোকজন যখন তখন মারা যাচ্ছে। BLO’রা নাকি মারা যাচ্ছেন। এর আগে তো দেশে ১১, ১২ বার SIR হয়েছে, জন লোক মারা গিয়েছিলেন? ভয় দেখিয়ে ধমকে যখন হল না তখন  মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন SIR বন্ধ করার জন্য। এখানে নাকি চাষ হচ্ছে। কোথায় ধান চাষ হচ্ছে এখন? বাহানা দিয়ে SIR বন্ধ করানোর চেষ্টা করছে। মনে হচ্ছে SIR হলে ওদের চাষবাস বন্ধ হয়ে যাবে। SIR রাষ্ট্রের স্বার্থে, সাংবিধানিক পদ্ধতি মেনে হচ্ছে। ১৯১১সালে ব্রিটিশরাও SIR করেছিলেন। বিশ্বের সব দেশে এই বিশেষ নিবিড় সংসোধন হয়। এবার একটু কড়াকড়িভাবে করা হচ্ছে, বিশেষত পশ্চিমবঙ্গে। এখানে অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছে আমরা জানি। সরকারের লোকও সেটা স্বীকার করে নিয়েছেন। শুদ্ধ ভোটার লিস্টে জনপ্রতিনিধির নির্বাচন হোক, তার জন্যই SIR করা। “

অনুপ্রবেশকারীর দায়ভার প্রসঙ্গে দিলীপ ঘোষের আরও সংশোধন, “বাংলাদেশিরা  দুচারশো জন গিয়েছে। যদি দেখতাম ৫০ লক্ষ লোক গিয়েছে তাহলে তবু বুঝতাম। এর থেকেও বেশি অনুপ্রবেশকারী রয়েছে ভারতে। এই যে অনুপ্রবেশ হচ্ছে তাতে কি জনগণের দায় নেই? অবশ্যই রয়েছে। অন্য লোকেরা এসে আমাদের ভাগের খাবার খেয়ে নিচ্ছে, আমরা কিছু বলব না? এখানকার লোক পয়সার জন্য, বিএসএফ পয়সার জন্য করে এমন। আসলে সরকারই তো চায় না। প্রতিটি চেকপোস্ট দুই-তিন কিলোমিটার দূরত্বে। সেখান থেকে কী করে বিএসএফ পাহাড়া দেবে? সীমান্তে কাঁটাতার আগে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা লাগাতে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথমে দেননি। এখন হচ্ছে, তাও দুচারশো কিলোমিটার এখনও বাকি রয়েছে। সরকার চায় না, তাই দেরি হচ্ছে। সরকার তো চায় অনুপ্রবেশকারীরা আসুক। “

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত