ইউসুফকে মাটির বল-ব্যাট উপহার দেবেন নওদার দীপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : ছোট বেলা থেকেই ক্রিকেট ভক্ত। নিজের বাড়ির লোকসভা কেন্দ্রে একজন ক্রিকেটার প্রার্থী হয়েছেন সেকথা বিলক্ষণ জানেন মুর্শিদাবাদের নওদার বাসিন্দা দীপিকা মাঝি। ক্রিকেট তারকা ইউসুফ পাঠান প্রার্থী হয়েছেন শুনে মাটির ব্যাট বল তৈরি করতে শুরু করে দিয়েছেন মৃৎশিল্পী দীপিকা। ইচ্ছে রয়েছে, পাঠানের হাতে এই জিনিসটি তুলে দেওয়া।

জানা গিয়েছে, নওদার আমতলা গ্রামের মেয়ে দীপিকা। এম এ পাস করে এখন গ্রামে মৃৎশিল্পীর কাজ করছেন তিনি। নিজের হাতেই দুর্গা, কালী, সরস্বতী বিভিন্ন প্রতিমা তৈরি করেন তিনি। দীপিকা জানতে পেরেছে, নিজের লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। নওদা কেন্দ্রটি বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত। বহরমপুর কেন্দ্রে ইউসুফ প্রার্থী হয়েছেন শুনে নিজেই মাটির বল ব্যাট তৈরি করতে শুরু করে দিয়েছেন দীপিকা। আগামী ২৮ মার্চ ইউসুফের নওদায় যাওয়ার কথা রয়েছে। সেদিনই ইউসুফের হাতে মাটির বল ও ব্যাট তুলে দেবেন দীপিকা।

এই প্রসঙ্গে নওদার বাসিন্দা দীপিকা মাঝি জানান, ‘আমার ক্রিকেট খুবই ভালো লাগে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে আইপিএল সবকিছুই দেখি। ইউসুফ পাঠান প্রার্থী হয়েছেন শুনে খুব ভালো লাগছে। একটা মাটির বল, ব্যাট তৈরি করছি। ইউসুফ পাঠান এলে ওর হাতে এটা তুলে দেব।‘

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের