কেন্দ্রের জনবিরোধী নীতির জন্য বন্ধ হচ্ছে দূরদর্শনের রিলে সেন্টার

২০০৩ সালে বালুরঘাটের হুসেনপুরে কয়েক বিঘা জমির উপর নিজস্ব বিল্ডিং গড়ে সেখান থেকে হাইপাওয়ার প্রযুক্তি সিস্টেমে বর্তমানে দিল্লি কলকাতার অনুষ্ঠান গুলো সম্প্রচার করে সীমান্তবাসির বিনোদনের একমাত্র লাইফ লাইন বজায় রাখতে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের জনবিরোধী নীতির কোপ পড়তে চলেছে সীমান্তবাসির বিনোদনের একমাত্র লাইফলাইন দূরদর্শন রিলে সেন্টারের উপর। আগামী ৩১ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেষা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত দূরদর্শনের রিলে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন নির্দেশনামা সূচক চিঠি হাতে পেয়ে ক্ষুদ্ধ রিলে সেন্টারের কর্মিবৃন্দ। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ দেখা দিয়েছে জেলাবাসির মধ্যে। ইতিমধ্যে বিষয়টি রদ করতে বেশ কয়েক জায়গায় দরবার কর্মীরা চালালেও তা থেকে কোনও সদুত্তর না পাওয়ায় আরও ক্ষোভ বেড়েছে নানা মহলে।

কলকাতা দূরদর্শন কেন্দ্র বহু বছর আগে স্থাপিত হলেও তার সম্প্রচারের ফ্রিকয়েন্সি এতটাই দুর্বল ছিল যে তাদের প্রচারিত কোনও অনুষ্ঠান গঙ্গা পেড়িয়ে উত্তরবঙ্গে দেখা পাওয়া যেত না। অন্যদিকে আকাশের কোনও সীমা রেখা হয় না তাই অনায়াসে বাংলাদেশের টিভির অনুষ্ঠান উত্তরবঙ্গের সীমানায় অনায়াসে ঢুকে পড়ে মানুষকে সে দেশের প্রচারিত টিভির অনুষ্ঠান দেখার জন্য আকর্ষিত করতে শুরু করে। পাশাপাশি ওদেশের টিভিতে ভারত বিদ্বেষি ও উস্কানিমূলক প্রচার তদকালীন বাংলাদেশ সরকারের একটা রুটিন হয়ে দাড়িয়েছিল। যার ফলে সেসময় বিষয়টি চিন্তা ও উদ্বেগের বিষয় হয়ে গিয়েছিল। তাই ওদেশের টিভি দেখা থেকে মানুষকে রোখার উপায় একমাত্র দূরদর্শন।

সেই উপলব্ধি থেকেই মালদার সেই সময়ের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খান চৌধুরী উত্তরবঙ্গের মালদাতে একটি টিভি রিলে সেন্টার বসানোর ব্যবস্থা করেন। কিন্তু সেই দিল্লির দুরদর্শনের রিলে সেন্টার ও খুব দুর্বল ছিল যে মালদা জেলার সব জায়গা তা দেখা সম্ভব ছিল না। তাই পাশের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা বাধ্য হয়ে সেই বাংলাদেশের টিভির প্রতি ঝুঁকে রইল। পাশাপাশি ভারতীয় দূরদর্শনের বিনোদন ও খেলাধুলোর অনুষ্ঠান দেখতে না পেয়ে এই নিয়ে একটা ক্ষোভ জেলার জনমানসে দেখা দিচ্ছিল। সেদিকে লক্ষ রেখেই ১৯৮০ সালে তদকালীন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অজিত পাঁজা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে দূরদর্শনের রিলে সেন্টার উদ্বোধন করেন।

সেই রিলে সেন্টার থেকে দিল্লির অনুষ্ঠান রিলে করা হত। প্রথমে ওই রিলে সেন্টারটি অস্থায়ী হিসেবে জেলা প্রশাসনিক ভবনে গড়া হলেও পরবর্তীতে সীমান্তবাসির কাছে এর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় দূরদর্শন কর্তৃপক্ষ বাধ্য হয় ২০০৩ সালে বালুরঘাটের হুসেনপুরে কয়েক বিঘা জমির উপর নিজস্ব বিল্ডিং গড়ে সেখান থেকে হাইপাওয়ার প্রযুক্তি সিস্টেমে বর্তমানে দিল্লি কলকাতার অনুষ্ঠান গুলো সম্প্রচার করে সীমান্তবাসির বিনোদনের একমাত্র লাইফ লাইন বজায় রাখতে। এহেন সুন্দর প্রজেক্টকে আচমকা বন্ধ করে দেবার নির্দেশ হাতে পাওয়ায় ক্ষুদ্ধ বালুরঘাট রিলে দূরদর্শন কেন্দ্রের আধিকারিক থেকে কর্মিবৃন্দ। আর কেন্দ্রের এহেন হঠকারি খবর জানাজানি হতেই তাদের মতই ক্ষুদ্ধ জেলার আমজনতা।

বালুরঘাট রিলে সেন্টারের ইনচার্জ অমিতাভ কর্মকার জানান, বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। আমাদের এই জেলা যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা। তাই এই রিলে স্টেশন রাখার উদ্দেশ্যই ছিল সীমান্তে বসবাসকারি মানুষজনদের সঙ্গে সংযোগ রক্ষা করা। যাতে তারা বাংলাদেশের প্রতি আকর্ষিত না হয়ে পরে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ৩১ ডিসেম্বর থেকে এই সেন্টারটি বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান। অমিতাভ বাবু আরও জানান অথচ এই সেন্টারটিকে আরও আধুনিক যন্ত্রপাতি বসিয়ে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জমি বাড়ি ঘর সবই রয়েছে এই সেন্টারে। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন তা না করে দুম করে বন্ধ করার সিদ্ধান্ত নিল তা তার জানা নেই। এদিকে বিষয়টি জেনে জেলার বিশিষ্টবর্গ কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে।

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেও পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের