কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এখন স্থলভাগে প্রবেশ করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস এই মুহূর্তে সেটি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ ২৪ পরগনার উপর। আগামী ১২ ঘন্টায় এটি ক্রমশ এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। হাওড়া-হুগলি হয়েই এগিয়ে যাবে গভীর নিম্নচাপটি। যার ফলে ভাসতে চলছে ওই দুই জেলা। কলকাতার খুব কাছ দিয়ে নিম্নচাপটি অতিক্রম করায় ভারী বৃষ্টি হবে শহরেও। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পডুন: ‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

দক্ষিণ ২৪ পরগনা জেলার উপর গভীর নিম্নচাপটি রয়েছে। এটি এখন কলকাতা থেকে ৪০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। হাওড়া, হুগলি হয়ে এটি বাঁকুড়ার দিকে এগিয়ে যাবে। তারপরেই বাঁকুড়া দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে নিম্নচাপটি। সেই কারণেই প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, বৃহস্পতিবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের তরফে প্রকাশ করা বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্টি নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এছাড়াও রাজস্থানের বিকানের থেকে উত্তরবঙ্গের ডালটনগঞ্জ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের কারণে আজ, বৃহস্পতিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনও বড় দুর্যোগের পূর্বাভাস নেই এদিন। শহর কলকাতার ক্ষেত্রে আজ, বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে, আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে (২৪২.৬ মিমি)। এছাড়া কোন কোন জেলায় ভারী বৃষ্টি হয়েছে সেটা দেওয়া হল-

পূর্ব মেদিনীপুরের কাঁথি — ২০০.২ মিমি

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং — ১৪৯.৮ মিমি

দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ — ১০৭.৮ মিমি

পূর্ব মেদিনীপুরের দিঘা — ৮৫.৭ মিমি

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার — ৮৫.৪ মিমি

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর — ৭৩.৪ মিমি

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ — ৬১.৭ মিমি

পশ্চিম মেদিনীপুরের কালাইকুণ্ডা — ৪৫.৪ মিমি

হাওড়ার উলুবেড়িয়া — ৪১.৬ মিমি

বাঁকুড়া — ৩৮.০ মিমি

পূর্ব বর্ধমানের বর্ধমান — ৩৬.৬ মিমি

হাওড়ার আমতা — ৩২.০ মিমি

ঝাড়গ্রাম — ৩২.০ মিমি

মুর্শিদাবাদের আমতলা — ৩০.৮ মিমি

বাঁকুড়া — ২৯.২ মিমি

বীরভূমের নারায়ণপুর — ২৬.৪ মিমি

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি