উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে রাজ্যে আগামী দু’দিন বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে কিছুদিন আগেই একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল। সেটিই শক্তি বাড়িয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ ক্রমশ এগিয়ে এসেছে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূল এলাকায়। হাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। যার ফলে আজ, রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। এদিন রাত থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টির প্রকোপ বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখাটি পঞ্জাবের অমৃতসর থেকে হারদৌ, উত্তরপ্রদেশের গোরক্ষপুর হয়ে বাঁকুড়ার উপর দিয়ে নিম্নচাপের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই সবকিছুর জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ, রবিবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর বুলেটিনে জানিয়েছে, রবিবারই ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া শহর, বসিরহাট, দুর্গাপুর, পানাগড়, ঝাড়গ্রামের মতো কিছু জায়গায়। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কালিম্পঙের কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। রবিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা।

আরও পডুন: টয়লেট সিটের নিচে লুকিয়ে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও হাওড়ার জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের জন্য। জারি কমলা সতর্কতা। আগামিকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে বৃষ্টির মেঘ বেশিরভাগটাই উত্তর ওড়িশার দিকে রয়েছে। বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও