শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: টয়লেট ব্যবহার করতে গিয়ে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা বোধহয় কল্পনাও করেননি কেউ। হরিয়ানার গুরুগ্রামের গাড়ৌলি কালান এলাকায় একটি বাড়ির বাথরুমের টয়লেট সিটের ভিতর থেকে আচমকাই ভেসে আসতে শুরু করে ফোঁসফোঁস শব্দ। প্রথমে কিছু বুঝতে না পারলেও শব্দ ক্রমশ বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে কর্মী অনিল গন্ডাস ও তাঁর দল টয়লেটটি ভালোভাবে পরীক্ষা করেন। তখনই বোঝা যায়, টয়লেট সিটের ভিতরের অত্যন্ত সরু জায়গায় লুকিয়ে রয়েছে একটি বিশাল সাপ।

পরিস্থিতি বুঝে নিরাপত্তার কথা মাথায় রেখে টয়লেট সিটটি ভেঙে সাপটিকে বের করার সিদ্ধান্ত নেন উদ্ধারকারীরা। সিট সরাতেই সামনে আসে প্রায় ৬ ফুট লম্বা একটি বিষধর গোখরো সাপ। বেশ কিছুক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত সাপটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। গোটা উদ্ধার অভিযানের ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে। বন্যপ্রাণী সংরক্ষণকর্মী অনিল গন্ডাস জানিয়েছেন, গুরুগ্রামে দ্রুত নগরায়ণ এবং নির্মাণকাজের কারণে সাপেদের প্রাকৃতিক বাসস্থান ক্রমশ কমছে। ফলে খাবার ও আশ্রয়ের সন্ধানে তারা এখন মানুষের বসতবাড়ি এবং আবাসিক এলাকাতেও ঢুকে পড়ছে। বর্ষার সময় এই ধরনের ঘটনা আরও বেড়ে যায়। তাঁর দাবি, শুধু আগস্ট মাসেই প্রায় ৭০টি সাপ উদ্ধার করা হয়েছে এবং গত তিন মাসে ২০০-রও বেশি সাপ উদ্ধার করা হয়েছে।

বিশেষজ্ঞরা বর্ষার সময় বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সাপ লুকিয়ে থাকতে পারে এমন জায়গায় নজর রাখার পরামর্শ দিয়েছেন। খাবার খোলা অবস্থায় না রাখতেও বলা হয়েছে, কারণ এতে ইঁদুরের আনাগোনা বাড়তে পারে এবং ইঁদুরের সন্ধানে সাপ বাড়ির কাছে চলে আসার আশঙ্কা থাকে।

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি