ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ ও লাগোয়া উত্তর ওড়িশার উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই গভীর নিম্নচাপ আজ, সোমবার সকালেই কলকাতার খুব কাছে চলে আসে। যার ফলে ব্যাপক বৃষ্টিতে ভেসে যায় শহর ও শহরতলি। নিম্নচাপের জেরে এমনিতেই গতকাল, রবিবার রাত থেকে ভারী বৃষ্টি চলছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তার উপর জল ছাড়ছে ডিভিসি। এই দুই ফলায় বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা। সবচেয়ে বেশি জল বিভীষিকা দেখা দিচ্ছে দুই মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমান। সঙ্গে ঝাড়গ্রামেও একাধিক এলাকা জলমগ্ন। এই পরিস্থিতিতে আজ, সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

আরও পডুন: দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

নবান্ন সূত্রে খবর, বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলার পরিস্থিতি নিয়ে জেলাশাসকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেন মুখ্যসচিব। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও হুগলি জেলার জেলাশাসকদের কাছ থেকেও দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট নেন তিনি। দুর্যোগ মোকাবিলায় দুই মেদিনীপুরে সিনিয়র অফিসারদের একটি টিম পাঠানো হচ্ছে। দুই জেলার জেলাশাসককে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সঙ্গে আরও এনডিআরএফ মোতায়েন করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কন্ট্রোল রুমগুলি থেকে ২৪ ঘন্টাব্যাপী নজরদারি চালাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে তাঁর তরফে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও হলদিয়া লাগোয়া এলাকায় ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যাবতীয় বিষয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো