‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ নিদান দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। যেমন, থিম পুজোর নামে প্রতিমার বিকৃতি করা যাবে না, মণ্ডপে আমিষ খাওয়া দাওয়ায় নিষেধাজ্ঞা। বিশ্ব হিন্দু পরিষদের সেই বক্তব্যের পর তীব্র সমালোচনা ও নিন্দা শুরু হয়। তারপরেই নিজেদের অবস্থান স্পষ্ট করল বিশ্ব হিন্দু পরিষদ। আজ, রবিবার বিশ্ব হিন্দু পরিষদ মার্গ দর্শক নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, ‘প্রচার করা হয়েছে আমরা থিমের বিরোধী ইত্যাদি। এটা একদমই নয়। আমরা আবহমানকাল ধরে সৃজনশীলতার পক্ষপাতী। তবে, জুতো দিয়ে যে সমস্ত প্যান্ডেল হচ্ছে, থিমের নামে আজান বাজানো হচ্ছে আর যে সমস্ত জায়গায় সনাতন সংস্কৃতি বিরোধী থিম তৈরি হচ্ছে, সেটা চলবে না। থিমের নামে মূর্তির নিজস্বতাকে বিক্রিত করা হচ্ছে, আধুনিকতার নামে এই পরিবর্তনের অধিকার কে দিয়েছে? আমরা এটাই তুলে ধরেছি সমাজের কাছে।’ নির্গুণানন্দের কথায়, ‘বিধবার মতো শাড়ি পরে দাঁড় করিয়ে দেওয়া যাবে না প্রতিমাকে। অস্ত্র খুলে দুর্গার হাতে অন্য কিছু পরিয়ে দেওয়া যাবে না। আধুনিকতা থাকুক, কিন্তু দুর্গার দশপ্রহরণধারিণী রূপ যেন ক্ষুণ্ণ না হয়।’

আরও পডুন: জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

আমিষ খাওয়া-দাওয়া প্রসঙ্গে স্বামী নির্গুণানন্দ জানিয়েছেন, ‘কোনও আমিষ খাবারের বিরোধিতা বিশ্ব হিন্দু পরিষদ করেনি। সম্পূর্ণ রূপে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমাদের বক্তব্য, মন্দিরে যখন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় তখন সেটাকে দেবালয় বলে আমরা মানি। তাই এগরোল খেতে খেতে ঠাকুর দেখতে মণ্ডপে ঢুকে পড়ছে, এটা ঠিক নয়। আমরা বলেছি মণ্ডপের ভিতরে যেখানে বিগ্রহ রয়েছে সেখানে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বাঙালির দুর্গাপুজো বা পশ্চিমবঙ্গের পুজো আমিষ ছাড়া হয় না। আমরা আমিষের বিরুদ্ধে নই।’

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া