চলতি বছরে দূরদর্শনের পর্দাতেই বেলুড় মঠের দুর্গাপুজো

করোনায় কাঁটাতে বিদ্ধ গোটা দেশ। ধীরে ধীরে সংক্রমণ কমে অনেকটাই নিয়ন্ত্রণে এলেও রিস্ক নিচ্ছে না কেউ

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনায় কাঁটাতে বিদ্ধ গোটা দেশ। ধীরে ধীরে সংক্রমণ কমে অনেকটাই নিয়ন্ত্রণে এলেও রিস্ক নিচ্ছে না কেউ। বিশেষ করে দুর্গাপুজোর সময় আনন্দে আত্মহারা হয়ে মাতার ফলে তৃতীয় ধেউ-এর আসা নিশ্চিত না হয়ে যায় তাই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। মঠের তরফে শুক্রবার জানিয়ে দেওয়া হয়েছে এবছরের পুজোতে কোনও দর্শনার্থী মঠে প্রবেশ করতে পারবে না। বাড়িতে বসেই বেলুড় মঠের পুজো। চতুর্থী থেকে একাদশী পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে বেলুড় মঠ।

সরাসরি ডিডি বাংলাতে সমস্ত অনুষ্ঠানের লাইভ দৃশ্য দেখতে পাবেন দর্শনার্থীরা। আগামী ১১ অক্টোবর পড়েছে মহাষষ্ঠী। সেদিন সন্ধ্যা ৬টা ২০ থেকে ৭টা ৩০ পর্যন্ত সরাসরি ডিডি বাংলায় অনুষ্ঠান দেখতে পারবেন দর্শকেরা। বোধন, আমন্ত্রণ, অধিবাস দেখা যাবে। ১২ অক্টোবর মহাসপ্তমীতে রয়েছে নবপত্রিকা স্নান, কুমারী পূজা ও সন্ধি পূজার অনুষ্ঠান। ভোর পাঁচটা ৩০ থেকে ডি ডি বাংলায় দেখানো হবে নবপত্রিকা স্নান, সকাল ৯টা থেকে ৯টা ৩০ পর্যন্ত দেখানো হবে সপ্তমী পুজো। সন্ধ্যে সাড়ে ছ’টা থেকে সম্প্রচারিত হবে সন্ধ্যা আরতি।

১৩ অক্টোবর মহাঅষ্টমী। সপ্তমীর মতোই সেদিনও ভোর সাড়ে ৫টা থেকে মহাষ্টমীর পূজা সম্প্রচারিত হবে। ৫টা ৩০ থেকে এই অনুষ্ঠান চলবে সকাল সাড়ে সাতটা পর্যন্ত। মহাষ্টমীর পূজা আলাদা করে দেখানো হবে ডিডি ন্যাশনালেও। সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ডি ডি ন্যাশনালে এই পুজো দেখানো হবেবলে জানা গিয়েছে। কুমারী পুজো ডি ডি বাংলায় সম্প্রচারিত হবে সকাল ন’টা থেকে ন’টা ৫০ মিনিট পর্যন্ত। ডি ডি ভারতীতেও এই ন’টা থেকে ন’টা ৫০ মিনিট পর্যন্ত কুমারী পুজো সম্প্রচারিত হবে। যেহেতু বেলুড় মঠের মূল আকর্ষণ হল কুমারি পুজো তাই সর্বত্র সম্প্রচারিত হবে সেই অনুষ্ঠান। বৃহস্পতিবার অর্থাৎ ১৪ অক্টোবর রয়েছে মহানবমী। ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মহানবমীর পুজো দেখানো হবে ডি ডি বাংলায়। সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত দেখানো হবে ডি ডি ন্যাশনালে। দুপুর সাড়ে বারোটা থেকে দু’টো পর্যন্ত নবমী হোম সম্প্রচারিত হবে ডি ডি বাংলায়।

শুক্রবার সকাল ছ’টা ৪৫ মিনিট থেকে ৮ টা ৩০ পর্যন্ত দশমীর পূজা সম্প্রসারণ হবে। সকাল ৭ টা থেকে আটটা পর্যন্ত এই পুজো দেখানো হবে দশমীতেও। সন্ধ্যা ছ’টা ১৫ থেকে সাতটা পর্যন্ত বিসর্জনের অনুষ্ঠান দেখানো হবে।

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক