দুর্গাপুর থেকে সাইকেলে চেপে দিঘার পথে আসতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হিন্দু পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা: বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গাপুর থেকে সাইকেলে চেপে স্বপন কুমার ঘোষ(Swapan Kumar Ghosh) রওনা দেন দিঘার উদ্দেশ্যে। মেদিনীপুরের বেলদা ছেড়ে এগরা রোড ধরে কিছুটা পথ গিয়ে পন্ডিত ধাবায় তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন। সেখান থেকে তিনি যখন খাবার নিচ্ছিলেন সেই সময় অভিযোগ কয়েকজন বিজেপি কর্মী তার দিকে আচমকা তেড়ে আসে। ওই ব্যক্তি হিন্দু না মুসলিম তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি কর্মীরা। শুধু তাই নয় তার সাইকেলে থাকা ঝান্ডা খুলে ফেলতে বলেন তারা। তর্কবিতর্ক লাগলে ওই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। স্বপন বাবুকে জয় শ্রী রাম বলতে বলা হয়। তিনি জয় জগন্নাথ বলেন। শুধু তাই না তিনি বলেন ঘোষ পরিবার কবে মুসলমান হলো? অভিযোগ বিজেপি কর্মীদের মধ্যে একজন বলেন সামনেই শুভেন্দু অধিকারির(Suvendu Adhikari) এলাকা শুরু হচ্ছে সেখানে ঝান্ডা বেঁধে গেলে সমস্যা হবে কিন্তু।

এরপর আগন্তুক বিজেপি কর্মীদের সঙ্গে কথা না বাড়িয়ে স্বপন বাবু সেখান থেকে চলে যান দিঘায়। দিঘা জুড়ে সাজো সাজো রব। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে হোম যজ্ঞ। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী সহ একাধিক অতিথিরা। সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গাপুর থেকে দিঘার পথে বেরিয়ে ছিলেন দুর্গাপুরের বাসিন্দা স্বপন কুমার ঘোষ। কিন্তু মাঝপথে তাকে হামলার মুখে পড়তে হয়। তার সাইকেলের ঝান্ডা খুলতে বাধ্য করা হয়। এই অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরারZ(Egra) বিজেপি কর্মীদের বিরুদ্ধে। নিজেদের হিন্দু রক্ষাকর্তা বলে দাবি করে বিজেপি কর্মীরা তাকে মারধর করে এলাকা ছেড়ে যেতে বাধ্য করে বলে অভিযোগ। আরো অভিযোগ সাইকেলে ঝান্ডা না খুললে শুভেন্দু অধিকারী এলাকায় ঢুকলে তাকে আরও সমস্যায় পড়তে হবে বলে ভয় দেখানো হয়। তিনি হিন্দু নাকি মুসলিম সেই প্রশ্নের মুখে পড়তে হয় দুর্গাপুরের বাসিন্দা স্বপন কুমার ঘোষকে। সম্প্রীতির বার্তা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পথ পেরতে গিয়ে যে অভিজ্ঞতা স্বপন বাবুর হয় তার রীতিমতো চিন্তার কারণ।

পথে পন্ডিত ধাবায় খাবার ও কিছুক্ষণ বিশ্রাম নিতে গিয়ে তাকে যেভাবে বিজেপি কর্মীদের আক্রমণের সম্মুখীন হতে হয়, স্বপনবাবু তাতেই রীতিমতো ভীত ও সন্ত্রস্ত। স্বপনবাবুকে বিজেপি কর্মীরা যেভাবে আচমকা তেড়ে এসে একাধিক প্রশ্ন করেন তাতে তিনি রীতিমতো অপমানিত এবং লাঞ্ছিত হয়েছেন বলে দীঘায় এসে সাংবাদিকদের মুখোমুখি জানান। তবে স্বপনবাবু পুলিশে কোন অভিযোগ দায়ের করেননি। মঙ্গলবারদিঘার জগন্নাথধামে ‘মা-মাটি-মানুষ’ গোত্রে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়।মহাযজ্ঞে পূর্ণাহুতি দিয়ে বললেন, “ধর্ম মুখে বললেই হয় না”।দিঘায় আর কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথধাম। মঙ্গলবার সম্পন্ন হয় মহাযজ্ঞ। সকাল ৯টা থেকে শুরু হয় যজ্ঞ। মহাযজ্ঞে দুপুরে যোগ দিয়ে পূর্ণাহুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কাঁসর ঘণ্টা, শঙ্খ বাজিয়ে ও বিভিন্ন উপাচারে মহাকুণ্ডে আরতি করেন মমতা।একইসঙ্গে দিঘার মন্দির থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী।এদিন পূর্ণাহুতির পর মমতা বলেন, “ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হয়েছে দিঘার জগন্নাথধাম। এটা বাংলার জন্য তো বটেই তথা গোটা দেশের গর্ব। আমরা সকলে গর্বিত। এত সুন্দর স্থাপত্যের কাজ হয়েছে। সমস্ত ধর্মের লোকেরা এসেছেন। সবার নাম বলতে না পারলে ক্ষমা চেয়ে নেব। প্রত্যেকেই আমাদের অতিথি। যতটা সম্ভব হৃদয় দিয়ে চেষ্টা করেছি।” এরপরই মমতা বলেন, “ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না, ধর্ম হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যাওয়া। মানুষের আস্থা ও ভরসা, বিশ্বাস ও ভালোবাসা।”

মা-মাটি-মানুষ গোত্রে পুজো দিয়েছেন মমতা। নিজেই জানান মুখ্যমন্ত্রী। বলেন, “পূর্ণাহুতির সময় পুরোহিতরা গোত্র জিজ্ঞেস করছিলেন। আমার গোত্রে আমি পুজো করি না। মা মাটি মানুষ গোত্রে পুজো করি। মা মাটি মানুষ ভালো থাকলেই সকলের ভালো। তাই সবার হয়ে অর্পণ করা হল।” তবে এবার কি পুরীর পর্যটকদের ভিড় টানবে দিঘা? প্রশ্নে মমতা বলেন, “ধর্মের অধিকার কারও একার নেই। সবার সব জায়গায় যাওয়ার অধিকার রয়েছে।”বুধবার হবে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। অনুষ্ঠান সূচি জানিয়ে মমতা বলেন, “কালকে বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে। তিনটেয় দ্বারোদ্ঘাটন হবে। তারপর সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেওয়া হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। ডোনা গাঙ্গুলি, অদিতি মুন্সি, নচিকেতা এসেছে। জিৎ গাঙ্গলি, রচনা, দেব, জুন, সায়ন্তিকা, দেবলীনা-সহ আরও অনেকে এসেছে।প্রসঙ্গত, দিঘার সৈকত সরণির ধারে ২০ একর জায়গায় রাজ্য সরকারের তরফে ২৫০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে জগন্নাথ ধাম। অবশেষে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন তা মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। বুধবারই জগন্নাথ — বলরাম- সুভদ্রার বিগ্রহে হবে প্রাণ প্রতিষ্ঠা।পুরীর জগন্নাথ রীতি রেওয়াজ মেনেই হবে দিঘার জগন্নাথ মন্দিরের যাবতীয় অনুষ্ঠান। পুরীর মতোই দিনে ৯ বার ভোগ ও ৫৬ ভোগের রীতি মানা হবে। ভোগের জন্য আলাদা ভোগশালা বানানো হয়েছে। প্রবেশের চারটি দ্বার থাকবে। তবে পুরীর মতো পোশাকবিধি ও অহিন্দুদের প্রবেশে বাধা থাকবে না দিঘার মন্দিরে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ